লেবানন থেকে ছোড়া মিসাইলে ইসরায়েলি নিহত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া ট্যাংক বিধ্বংসী মিসাইলের আঘাতে এক ইসরায়েলি নিহত হয়েছেন।রোববার (২২ মার্চ) লেবানন-ইসরায়েল সীমান্তবর্তী শহর মিসগাভ আমে হিজবুল্লাহ ট্যাংক বিধ্বংসী মিসাইল ছোড়ে। এতে দুটি গাড়িতে আগুন ধরে যায়। সেই গাড়ির ভেতর পুড়েই ওই ইসরায়েলি প্রাণ হারান।ইসরায়েলের অ্যাম্বুলেন্স সংস্থা মেগান ডেভিড অ্যাডম বলেছে, হামলার পর দুটি গাড়িতে আগুন ধরে যায়। তার একটির ভেতর থেকে এক ব্যক্তিকে টেনে বের করা হয়।ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, লেবানন থেকে সীমান্ত এলাকায় হামলার ব্যাপারে তারা তথ্য জানতে পেরেছে, যা তদন্ত করা হচ্ছে।

লেবানন থেকে ছোড়া মিসাইলে ইসরায়েলি নিহত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া ট্যাংক বিধ্বংসী মিসাইলের আঘাতে এক ইসরায়েলি নিহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) লেবানন-ইসরায়েল সীমান্তবর্তী শহর মিসগাভ আমে হিজবুল্লাহ ট্যাংক বিধ্বংসী মিসাইল ছোড়ে। এতে দুটি গাড়িতে আগুন ধরে যায়। সেই গাড়ির ভেতর পুড়েই ওই ইসরায়েলি প্রাণ হারান।

ইসরায়েলের অ্যাম্বুলেন্স সংস্থা মেগান ডেভিড অ্যাডম বলেছে, হামলার পর দুটি গাড়িতে আগুন ধরে যায়। তার একটির ভেতর থেকে এক ব্যক্তিকে টেনে বের করা হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, লেবানন থেকে সীমান্ত এলাকায় হামলার ব্যাপারে তারা তথ্য জানতে পেরেছে, যা তদন্ত করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow