লোকসংগীতশিল্পী মুজিব পরদেশী কারাগারে

১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় লোকসংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালে ইদ্রিস আলী বিশ্বাস মাগুরার একটি আদালতে মুজিব পরদেশীর বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা দায়ের করেন। মামলার রায়ে ২০২৩ সালের ১৫ মার্চ মাগুরার ২য় যুগ্ম দায়রা জজ মুহাম্মদ আনোয়ার ছাদাত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ১০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর আগে সোমবার উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হলে আদালত সেই আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন জানান, গ্রেপ্তারের পর আসামিকে আদালতে উপস্থাপন করে কারাগারে পাঠানোর আবেদন করা হয়েছিল। আদালতে মুজিব পরদেশীর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। অন্যদিকে, বাদীপক্ষের আইনজীবী সফিকুল ইসলাম জামিনের ব

লোকসংগীতশিল্পী মুজিব পরদেশী কারাগারে

১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় লোকসংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালে ইদ্রিস আলী বিশ্বাস মাগুরার একটি আদালতে মুজিব পরদেশীর বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা দায়ের করেন। মামলার রায়ে ২০২৩ সালের ১৫ মার্চ মাগুরার ২য় যুগ্ম দায়রা জজ মুহাম্মদ আনোয়ার ছাদাত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ১০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এর আগে সোমবার উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হলে আদালত সেই আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন জানান, গ্রেপ্তারের পর আসামিকে আদালতে উপস্থাপন করে কারাগারে পাঠানোর আবেদন করা হয়েছিল।

আদালতে মুজিব পরদেশীর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। অন্যদিকে, বাদীপক্ষের আইনজীবী সফিকুল ইসলাম জামিনের বিরোধিতা করে বলেন, আসামি মামলার বিষয়ে অবগত থাকা সত্ত্বেও দীর্ঘদিন পলাতক ছিলেন এবং আইনের প্রতি তার শ্রদ্ধাবোধ নেই। এ অবস্থায় তাকে জামিন দেওয়া হলে বাদীপক্ষ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আবেদন জানান তিনি।

উল্লেখ্য, মুজিব পরদেশীর আসল নাম মুজিবুর রহমান মোল্লা। তিনি আশির দশকে বাংলা লোকসংগীত ও ফোক গানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এবং দেশের একজন সুপরিচিত লোকসংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে পরিচিত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow