লোকালয়ে ঢুকে পড়া চিত্রা হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাটের আমুরবুনিয়া এলাকায় লোকালয়ে ঢুকে পড়া সুন্দরবনের একটি চিত্রা হরিণ নিরাপদে উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৫ মার্চ) খবর পেয়ে আমুরবুনিয়া টহল ফাঁড়ির বনরক্ষীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হরিণটি উদ্ধার করেন। বন বিভাগ সূত্রে জানা যায়, লোকালয়ে ঢুকে পড়া হরিণটিকে নিরাপদে উদ্ধার করে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়। পরে দেখা যায় হরিণটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। তাই দেরি না করে হরিণটিকে আবার সুন্দরবনে অবমুক্ত করে দেওয়া হয়। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবন সংলগ্ন এলাকার মানুষ আগের তুলনায় এখন অনেক বেশি সচেতন হয়েছে। বন্যপ্রাণী দেখলে তারা ক্ষতি করার চেষ্টা না করে দ্রুত বন বিভাগকে খবর দিচ্ছেন। এটা খুবই ইতিবাচক পরিবর্তন। মানুষের এই সহযোগিতা থাকলে বনের প্রাণীরা আরও নিরাপদ থাকবে। তিনি আরও বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষা করতে বন বিভাগের পাশাপাশি স্থানীয় মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাহিদ ফরাজী/কেএইচকে/এএসএম

লোকালয়ে ঢুকে পড়া চিত্রা হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাটের আমুরবুনিয়া এলাকায় লোকালয়ে ঢুকে পড়া সুন্দরবনের একটি চিত্রা হরিণ নিরাপদে উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৫ মার্চ) খবর পেয়ে আমুরবুনিয়া টহল ফাঁড়ির বনরক্ষীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হরিণটি উদ্ধার করেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, লোকালয়ে ঢুকে পড়া হরিণটিকে নিরাপদে উদ্ধার করে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়। পরে দেখা যায় হরিণটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। তাই দেরি না করে হরিণটিকে আবার সুন্দরবনে অবমুক্ত করে দেওয়া হয়।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবন সংলগ্ন এলাকার মানুষ আগের তুলনায় এখন অনেক বেশি সচেতন হয়েছে। বন্যপ্রাণী দেখলে তারা ক্ষতি করার চেষ্টা না করে দ্রুত বন বিভাগকে খবর দিচ্ছেন। এটা খুবই ইতিবাচক পরিবর্তন। মানুষের এই সহযোগিতা থাকলে বনের প্রাণীরা আরও নিরাপদ থাকবে।

তিনি আরও বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষা করতে বন বিভাগের পাশাপাশি স্থানীয় মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নাহিদ ফরাজী/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow