লোহাগাড়ায় অস্ত্রসহ ‘কালা বাবুল’ গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ কালা বাবুল (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাকফিরানী এলাকার মো. ইউনুসের ছেলে। বুধবার (৪ ফেব্রুয়ারি) চাকফিরানী এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালা বাবুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে একটি এলজি, দুটি কার্তুজ, সাতটি রামদা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। এদিকে, একই এলাকায় সন্ত্রাসী গ্রুপ ‘তৌহিদ বাহিনী’র সংশ্লিষ্ট একটি বাড়িতে অভিযান চালিয়ে আবু তাহের (৬৫) নামে এক আসামিকে আটক করা হয়েছে। তিনি মৃত আনু মিয়ার ছেলে এবং একটি মামলার চার্জশিটভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় কালা বাবুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন। গ্রেফতার দুই ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে। এমআরএএইচ/এমএএইচ/এএসএম

লোহাগাড়ায় অস্ত্রসহ ‘কালা বাবুল’ গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ কালা বাবুল (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাকফিরানী এলাকার মো. ইউনুসের ছেলে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) চাকফিরানী এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালা বাবুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে একটি এলজি, দুটি কার্তুজ, সাতটি রামদা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে, একই এলাকায় সন্ত্রাসী গ্রুপ ‘তৌহিদ বাহিনী’র সংশ্লিষ্ট একটি বাড়িতে অভিযান চালিয়ে আবু তাহের (৬৫) নামে এক আসামিকে আটক করা হয়েছে। তিনি মৃত আনু মিয়ার ছেলে এবং একটি মামলার চার্জশিটভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় কালা বাবুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন। গ্রেফতার দুই ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।

এমআরএএইচ/এমএএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow