লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু
চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। প্রসঙ্গত, গত মাসে দেশে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় ৫৩২ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ২ হাজার ২২১ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ৬৬ জন নারী ও ৯৮ শিশু রয়েছে। নিহত ব্যক্তিদের ৩৮ দশমিক ৩৪ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার এ তথ্য উঠে এসেছে। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৮ দশমিক ২ শতাংশ। দুর্ঘটনা পর্যালোচনা করে রোড সেফটি ফাউন্ডেশন বলছে, গত ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে নিহত হয়েছিলেন ১৫ দশমিক ৪২ জন। আর মার্চ মাসে প্রতিদিন গড়ে নিহত হয়েছেন ১৭ দশমিক ১৬ জন। এই হিসাবে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে ১১ দশমিক ২৮ শতাংশ।
চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন।
প্রসঙ্গত, গত মাসে দেশে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় ৫৩২ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ২ হাজার ২২১ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ৬৬ জন নারী ও ৯৮ শিশু রয়েছে। নিহত ব্যক্তিদের ৩৮ দশমিক ৩৪ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার এ তথ্য উঠে এসেছে। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৮ দশমিক ২ শতাংশ।
দুর্ঘটনা পর্যালোচনা করে রোড সেফটি ফাউন্ডেশন বলছে, গত ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে নিহত হয়েছিলেন ১৫ দশমিক ৪২ জন। আর মার্চ মাসে প্রতিদিন গড়ে নিহত হয়েছেন ১৭ দশমিক ১৬ জন। এই হিসাবে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে ১১ দশমিক ২৮ শতাংশ।
What's Your Reaction?