ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
ডেঙ্গু প্রতিরোধ ও ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ল্যাবএইডে অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত ও তথ্যবহুল সেমিনার। “BEAT DENGUE: Awareness, Action and Prevention” শীর্ষক এ আয়োজনে সিনিয়র কনসালট্যান্ট, মেডিকেল অফিসার, নার্স এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। চলমান ডেঙ্গু পরিস্থিতিতে সময়োপযোগী এই উদ্যোগ ব্যাপক প্রশংসা অর্জন করেছে। সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. সমীরণ কুমার সাহা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. সুমন চন্দ্র রায়। প্রবন্ধ উপস্থাপনার পর অংশগ্রহণকারীদের মধ্যে উন্মুক্ত আলোচনা, মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়। বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন, ডা. শঙ্কর নারায়ণ দাস, ডা. মো. সায়েদুল ইসলাম ও ডা. নূর মোহাম্মদ। তারা ডেঙ্গু প্রতিরোধ, রোগ নির্ণয় এবং চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ মতামত তুলে ধরেন। আলোচনায় ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং রোগটির কার্যকর ক্লিনিক্যাল ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বর্তমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ মানের রোগীসেবা নিশ্চিত করার ক্ষেত্রে ল্যাবএইডের অঙ্গীকা
ডেঙ্গু প্রতিরোধ ও ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ল্যাবএইডে অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত ও তথ্যবহুল সেমিনার। “BEAT DENGUE: Awareness, Action and Prevention” শীর্ষক এ আয়োজনে সিনিয়র কনসালট্যান্ট, মেডিকেল অফিসার, নার্স এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। চলমান ডেঙ্গু পরিস্থিতিতে সময়োপযোগী এই উদ্যোগ ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. সমীরণ কুমার সাহা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. সুমন চন্দ্র রায়। প্রবন্ধ উপস্থাপনার পর অংশগ্রহণকারীদের মধ্যে উন্মুক্ত আলোচনা, মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়।
বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন, ডা. শঙ্কর নারায়ণ দাস, ডা. মো. সায়েদুল ইসলাম ও ডা. নূর মোহাম্মদ। তারা ডেঙ্গু প্রতিরোধ, রোগ নির্ণয় এবং চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ মতামত তুলে ধরেন।
আলোচনায় ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং রোগটির কার্যকর ক্লিনিক্যাল ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বর্তমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ মানের রোগীসেবা নিশ্চিত করার ক্ষেত্রে ল্যাবএইডের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের সমাপনী পর্বে ল্যাবএইডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমদ দাউদ, এফসিএ, এফসিএমএ, মূল প্রবন্ধ উপস্থাপক ডা. সুমন চন্দ্র রায়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এছাড়া অনুষ্ঠান সফল করতে সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য সকল অংশগ্রহণকারীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
বক্তব্যে আহমদ দাউদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে ল্যাবএইডের প্রধান লক্ষ্য হওয়া উচিত একটি মৃত্যুও যেন না ঘটে তা নিশ্চিত করা। এ লক্ষ্যে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, দ্রুত রোগ নির্ণয় এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে ডেঙ্গুর বিরুদ্ধে সর্বাত্মক প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রতিটি রোগীর জন্য সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারটি সঞ্চালনা করেন ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. সুভাষ চন্দ্র রায়।
What's Your Reaction?