লড়ছেন ৮০ জন বলী, অপেক্ষা শ্রেষ্ঠত্বের
চট্টগ্রামে আবদুল জব্বারের বলী খেলার ১১৭তম আসরে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জনে লড়াই শুরু করেছে ৮০ জন বলী। এবার দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৮০ জন বলী প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধন করেছেন। মাঠে আছেন গতবারের চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদসহ ৮০ কুস্তিগির। খেলা শুরু হয় বিকেল সাড়ে ৩টায়, কিন্তু তার আগেই কানায় কানায় পূর্ণ জব্বারের বলী খেলার মাঠ। তিল ধারণের জায়গা খালি নেই আশপাশে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে বলী খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। খেলা শেষে জয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন চট্টগ্রামের সিটি মেয়র শাহাদাত হোসেন। উপস্থিত আছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। বাংলা পঞ্জিকা অনুসারে ১২ বৈশাখ চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদিঘী মাঠে জব্বারের বলী খেলা হয় প্রতিবছর। ব্রিটিশ বিরোধী আন্দোলনে এ অঞ্চলের যুবকদের সংগঠিত ও শারীরিক ভাবে প্রস্তুত করতে চট্টগ্রাম শহরের বদর পাতির ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর ১৯০৯ সালের বাংলা ১২ বৈশাখ চট্টগ্রামের লালদীঘি ময়দানে আয়োজন করেন কুস্তির, যা বলী খেলা নামে পরিচিত। বলী খেলা ও বৈশাখী মেলাকে কেন্দ্র করে লালদীঘি ও
চট্টগ্রামে আবদুল জব্বারের বলী খেলার ১১৭তম আসরে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জনে লড়াই শুরু করেছে ৮০ জন বলী। এবার দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৮০ জন বলী প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধন করেছেন।
মাঠে আছেন গতবারের চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদসহ ৮০ কুস্তিগির। খেলা শুরু হয় বিকেল সাড়ে ৩টায়, কিন্তু তার আগেই কানায় কানায় পূর্ণ জব্বারের বলী খেলার মাঠ। তিল ধারণের জায়গা খালি নেই আশপাশে।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে বলী খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। খেলা শেষে জয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন চট্টগ্রামের সিটি মেয়র শাহাদাত হোসেন। উপস্থিত আছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।
বাংলা পঞ্জিকা অনুসারে ১২ বৈশাখ চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদিঘী মাঠে জব্বারের বলী খেলা হয় প্রতিবছর। ব্রিটিশ বিরোধী আন্দোলনে এ অঞ্চলের যুবকদের সংগঠিত ও শারীরিক ভাবে প্রস্তুত করতে চট্টগ্রাম শহরের বদর পাতির ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর ১৯০৯ সালের বাংলা ১২ বৈশাখ চট্টগ্রামের লালদীঘি ময়দানে আয়োজন করেন কুস্তির, যা বলী খেলা নামে পরিচিত।
বলী খেলা ও বৈশাখী মেলাকে কেন্দ্র করে লালদীঘি ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সাতটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকধারী পুলিশ ও গোয়েন্দা সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
What's Your Reaction?