শচীন নন, ব্রেট লির বিচারে সর্বকালের সেরা অন্য কেউ
সর্বকালের সেরা ক্রিকেটার কে? ক্রিকেটবিশ্বে এই বিতর্ক বহু পুরনো। ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে এই তালিকার অন্যতম সেরা হিসেবে মনে করেন অসংখ্য ক্রিকেটপ্রেমী। তবে অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লির মতে, ‘সর্বকালের সেরা ক্রিকেটার’ শচীন নন, দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ব্রেট লি দু’টি বিষয়কে আলাদা করে দেখেছেন। সর্বকালের সেরা ব্যাটার এবং সর্বকালের সেরা ক্রিকেটার। লির মতে, ব্যাটার হিসেবে শচীনই সবার সেরা। কিন্তু ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং ও ফিল্ডিং মিলিয়ে সম্পূর্ণ ক্রিকেটার ক্যালিস। একটি পডকাস্টে নিজের মতামত জানাতে গিয়ে লি বলেন, ‘আমি সবসময়ে বলেছি, আমার মতে ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটার শচীন টেন্ডুলকার। কিন্তু সেরা ক্রিকেটার জ্যাক ক্যালিস। ওর পরিসংখ্যান বিশ্বের সেরাদের মধ্যে। আপনি ক্যালিসের পরিসংখ্যান দেখলেই বুঝবেন, সংখ্যাগুলো মিথ্যা বলে না। ক্যালিস অবিশ্বাস্য।’ ক্যালিসের পরিসংখ্যানও লির বক্তব্যকে যথেষ্ট জোরালো করে। টেস্ট ও ওয়ানডে—দুই ফরম্যাটেই ১০ হাজারের বেশি রান এবং ২৫০-র বেশি উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার ক্যালিস। ব্যাট হাতে ধারাবাহিকতার পাশাপাশি বল হাতেও তিন
সর্বকালের সেরা ক্রিকেটার কে? ক্রিকেটবিশ্বে এই বিতর্ক বহু পুরনো। ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে এই তালিকার অন্যতম সেরা হিসেবে মনে করেন অসংখ্য ক্রিকেটপ্রেমী। তবে অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লির মতে, ‘সর্বকালের সেরা ক্রিকেটার’ শচীন নন, দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস।
ব্রেট লি দু’টি বিষয়কে আলাদা করে দেখেছেন। সর্বকালের সেরা ব্যাটার এবং সর্বকালের সেরা ক্রিকেটার। লির মতে, ব্যাটার হিসেবে শচীনই সবার সেরা। কিন্তু ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং ও ফিল্ডিং মিলিয়ে সম্পূর্ণ ক্রিকেটার ক্যালিস।
একটি পডকাস্টে নিজের মতামত জানাতে গিয়ে লি বলেন, ‘আমি সবসময়ে বলেছি, আমার মতে ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটার শচীন টেন্ডুলকার। কিন্তু সেরা ক্রিকেটার জ্যাক ক্যালিস। ওর পরিসংখ্যান বিশ্বের সেরাদের মধ্যে। আপনি ক্যালিসের পরিসংখ্যান দেখলেই বুঝবেন, সংখ্যাগুলো মিথ্যা বলে না। ক্যালিস অবিশ্বাস্য।’
ক্যালিসের পরিসংখ্যানও লির বক্তব্যকে যথেষ্ট জোরালো করে। টেস্ট ও ওয়ানডে—দুই ফরম্যাটেই ১০ হাজারের বেশি রান এবং ২৫০-র বেশি উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার ক্যালিস। ব্যাট হাতে ধারাবাহিকতার পাশাপাশি বল হাতেও তিনি ছিলেন কার্যকর, আর স্লিপে দুর্দান্ত ফিল্ডার হিসেবেও নিজের ছাপ রেখেছেন। ক্যালিসকে কাছ থেকে দেখার সুযোগও হয়েছিল লির। কলকাতা নাইট রাইডার্সে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত একই ড্রেসিংরুম শেয়ার করে নিয়েছিলেন তারা। সেই সময় ম্যাচের আগে ক্যালিসের প্রস্তুতির ধরন লির নজরে পড়ে।
ক্যালিস কতটা শান্ত থাকতেন, সেই স্মৃতিও তুলে ধরেছেন সাবেক এই অজি পেসার। ব্রেট লির কথায়, ম্যাচে ব্যাট করতে নামার ঠিক আগেও ক্যালিসের হৃদস্পন্দন নাকি মিনিটে প্রায় ৩০-র কাছাকাছি থাকত। এত বড় ম্যাচের চাপেও তাকে অত্যন্ত স্বাভাবিক ও শান্ত দেখাত। ক্যালিসের ব্যাটিংয়ের আগে প্রস্তুতির একটি মজার অভ্যাসও মনে করেছেন ব্রেট লি। তিনি জানান, প্রতিদিন একইভাবে নিজের ব্যাটিং সরঞ্জাম পরতেন ক্যালিস। প্রথমে একটি মোজা পরতেন, আর অন্য মোজাটি মুখে ধরে রাখতেন—এমনকি এই রুটিনেও কোনও পরিবর্তন দেখা যেত না।
আন্তর্জাতিক ক্রিকেটে ক্যালিসের রেকর্ডও তার শ্রেষ্ঠত্বের পক্ষে বড় যুক্তি। ১৬৬ টেস্টে তার সংগ্রহ ১৩,২৮৯ রান ও ২৯২ উইকেট। ওয়ানডেতে ৩২৮ ম্যাচে করেছেন ১১,৫৭৯ রান এবং নিয়েছেন ২৭৩ উইকেট। টেস্টে তার ক্যাচের সংখ্যাও ২০০—যা তার অলরাউন্ড দক্ষতার আরও একটি প্রমাণ।
অন্যদিকে শচীন টেন্ডুলকারের রেকর্ডও ক্রিকেট ইতিহাসে অনন্য। ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচে তার সংগ্রহ ৩৪,৩৫৭ রান এবং ১০০টি আন্তর্জাতিক শতরান। এর মধ্যে টেস্টে ১৫,৯২১ এবং ওয়ানডেতে ১৮,৪২৬ রান রয়েছে। তাই ব্রেট লির মন্তব্যের প্রেক্ষিতে শচীনের শ্রেষ্ঠত্বকে অস্বীকার করার সুযোগ নেই। তার যুক্তির মূল জায়গা হল, ব্যাটার হিসেবে শচীন সর্বকালের সেরা হলেও, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এই তিন বিভাগেই অসাধারণ অবদান রাখা একজন ‘সম্পূর্ণ ক্রিকেটার’ হিসেবে কালিসের বিকল্প খুঁজে পাওয়া কঠিন।
ক্রিকেটের সর্বকালের সেরা নিয়ে বিতর্ক হয়তো চলতেই থাকবে। তবে ব্রেট লির এই মূল্যায়ন ফের মনে করিয়ে দিল, শুধু রান বা উইকেট নয়, একজন ক্রিকেটারের সামগ্রিক অবদানও তার শ্রেষ্ঠত্ব বিচারের গুরুত্বপূর্ণ মাপকাঠি।
সূত্র : ইন্ডিয়া টুডে
What's Your Reaction?