শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য: সিভিল সার্জন
জেলার প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন নরসিংদী নবনিযুক্ত সিভিল সার্জন ডা: মো: বুলবুল কবীর। বর্তমান সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। স্বাস্থ্যসেবা এখন আর কেবল শহরকেন্দ্রিক নয়। জেলা থেকে উপজেলার গ্রাম পর্যায়ে আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে আমরা কাজ করছি। জেলার প্রতিটি মানুষ যাতে আর্থিক ও ভৌগোলিক প্রতিবন্ধকতা ছাড়াই চিকিৎসা পেতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য। মঙ্গলবার ২৮ এপ্রিল বিকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে নরসিংদীর নবনিযুক্ত সিভিল সার্জন ডা: মো: বুলবুল কবীর এসব অভিমত ব্যক্ত করেন। সিভিল সার্জন বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতে ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। নতুন হাসপাতাল নির্মাণ, পুরাতন হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহসহ চিকিৎসক-নার্স নিয়োগ বৃদ্ধি সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমরা জেলা ও উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোকে আরও কার্যকর ও জনবান্ধব করতে কাজ করছি। আমরা চাই জেলার মানুষ যেন চিকিৎসার জন্য ঢাকা মুখী না হয়। জেলার মধ্যেই উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা কাজ করছি। অ
জেলার প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন নরসিংদী নবনিযুক্ত সিভিল সার্জন ডা: মো: বুলবুল কবীর। বর্তমান সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। স্বাস্থ্যসেবা এখন আর কেবল শহরকেন্দ্রিক নয়। জেলা থেকে উপজেলার গ্রাম পর্যায়ে আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে আমরা কাজ করছি। জেলার প্রতিটি মানুষ যাতে আর্থিক ও ভৌগোলিক প্রতিবন্ধকতা ছাড়াই চিকিৎসা পেতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য।
মঙ্গলবার ২৮ এপ্রিল বিকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে নরসিংদীর নবনিযুক্ত সিভিল সার্জন ডা: মো: বুলবুল কবীর এসব অভিমত ব্যক্ত করেন।
সিভিল সার্জন বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতে ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। নতুন হাসপাতাল নির্মাণ, পুরাতন হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহসহ চিকিৎসক-নার্স নিয়োগ বৃদ্ধি সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমরা জেলা ও উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোকে আরও কার্যকর ও জনবান্ধব করতে কাজ করছি। আমরা চাই জেলার মানুষ যেন চিকিৎসার জন্য ঢাকা মুখী না হয়। জেলার মধ্যেই উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা কাজ করছি।
অফিস সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ আনুষ্ঠানিক ভাবে নরসিংদী জেলার নতুন সিভিল সার্জন হিসেবে ডা: মো: বুলবুল কবীর দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক পদে দায়িত্ব পালন করার পর নরসিংদী জেলার নতুন সিভিল সার্জন হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়। তিনি বিসিএস ২২ তম ব্যাচের স্বাস্থ্য ক্যাডারের একজন সদস্য। নরসিংদী জেলার ৩১তম সিভিল সার্জন তিনি। ২০০৩ সালে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সহকারী সার্জন পদে চাকরি জীবন শুরু করেন ।
পরবর্তীতে তিনি ঢাকা পিজি হাসপাতাল এরপর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে সহকারী রেজিস্ট্রার ও এমারজেন্সি মেডিকেল অফিসার পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক পদে দায়িত্ব পালন করার পর নরসিংদীর নতুন সির্ভিল সার্জন হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয়। সির্ভিল সার্জন ডা: বুলবুল কবীরের গ্রামের বাড়ী যশোর জেলার মনিরামপুর উপজেলায়।
What's Your Reaction?