শনিবার অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড দেবে প্রাণ গ্রুপ

দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের সম্মাননা জানাতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। এ উপলক্ষে ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড’ দেওয়া হবে সাংবাদিকদের। শনিবার (৬ জুন) রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) কনফারেন্স রুমে এ অ্যাওয়ার্ড অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার দেবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। প্রাণ গ্রুপ জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে গত বছর (২০২৫) কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতের ওপর সেরা রিপোর্টের জন্য প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন-এই তিন ক্যাটাগরিতে সাংবাদিকদের পুরস্কৃত করা হবে। এনএইচ/এমআইএইচএস

শনিবার অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড দেবে প্রাণ গ্রুপ

দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের সম্মাননা জানাতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। এ উপলক্ষে ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড’ দেওয়া হবে সাংবাদিকদের।

শনিবার (৬ জুন) রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) কনফারেন্স রুমে এ অ্যাওয়ার্ড অনুষ্ঠান হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার দেবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

প্রাণ গ্রুপ জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে গত বছর (২০২৫) কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতের ওপর সেরা রিপোর্টের জন্য প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন-এই তিন ক্যাটাগরিতে সাংবাদিকদের পুরস্কৃত করা হবে।

এনএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow