শপথগ্রহণ উপলক্ষে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ এবং দক্ষিণ প্লাজায় নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠানের কারণে সংসদ ভবন এলাকায় বিপুল মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সীমিত রাখা হবে। ডিএমপি জানায়, শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। যানজট ও দুর্ভোগ এড়াতে ট্রাফিক বিভাগ বিকল্প সড়ক ব্যবহার এবং নির্দিষ্ট ডাইভারশন পরিকল্পনা গ্রহণ করেছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ডাইভারশন কার্যকর থাকবে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ডাইভারশন পয়েন্ট ও বিকল্প সড়কসমূহ: মিরপুর রোড থেকে ফার্মগেটগামী যানবাহন:উত্তর দিক থেকে মিরপুর রোড হয়ে ফার্মগেট বা সোনারগাঁওমুখী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ-চীন মৈত্রী

শপথগ্রহণ উপলক্ষে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক

জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ এবং দক্ষিণ প্লাজায় নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠানের কারণে সংসদ ভবন এলাকায় বিপুল মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সীমিত রাখা হবে।

ডিএমপি জানায়, শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। যানজট ও দুর্ভোগ এড়াতে ট্রাফিক বিভাগ বিকল্প সড়ক ব্যবহার এবং নির্দিষ্ট ডাইভারশন পরিকল্পনা গ্রহণ করেছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ডাইভারশন কার্যকর থাকবে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডাইভারশন পয়েন্ট ও বিকল্প সড়কসমূহ:

মিরপুর রোড থেকে ফার্মগেটগামী যানবাহন:
উত্তর দিক থেকে মিরপুর রোড হয়ে ফার্মগেট বা সোনারগাঁওমুখী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং হয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে চলাচল করবে।

ধানমন্ডি থেকে ফার্মগেটগামী যানবাহন:
ধানমন্ডি ২৭ থেকে আসা যানবাহন আসাদগেট-প্রতিরক্ষা গ্যাপ হয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং হয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে যেতে পারবে।

আসাদগেট থেকে ফার্মগেটগামী যানবাহন:
আসাদগেট থেকে যানবাহন বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর)-প্রতিরক্ষা গ্যাপ হয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি হয়ে ফার্মগেটের দিকে চলাচল করবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন:
খেজুর বাগান ক্রসিং হয়ে উড়োজাহাজ ক্রসিং-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-প্রতিরক্ষা গ্যাপ হয়ে আসাদগেট দিয়ে ধানমন্ডির দিকে চলাচল করবে।

মিরপুর রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন:
মানিক মিয়া এভিনিউ ব্লকেড সরানোর পর মিরপুর রোড থেকে দক্ষিণমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর)-আসাদগেট হয়ে ধানমন্ডি ২৭-এর দিকে যেতে পারবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের জন্য নির্দেশনা:
শপথ অনুষ্ঠান চলাকালে যানজট এড়াতে ফার্মগেট এক্সিট র‌্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) এক্সিট র‌্যাম্প ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

ডিএমপি সকল চালককে মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউ ও লেক রোড এড়িয়ে নির্ধারিত বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে এ সময় নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow