শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত সংসদ সচিবালয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে জাতীয় সংসদ ভবনে সমন্বিত প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা, প্রটোকল, নিরাপত্তা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংসদ সচিবালয়ের বিভিন্ন দপ্তর ও শাখা নিরলসভাবে কাজ করছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংসদ ভবনের ভেতর ও বাইরে পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় সংস্কার ও অবকাঠামোগত প্রস্তুতির কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা যাতে নির্বিঘ্ন ও মর্যাদাপূর্ণ হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকল বিভাগ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিজ কানিজ মাওলা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারত্ব, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেছেন। সংসদীয় গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ মুহূর্তকে সুশৃঙ্খল, মর্যাদাপূর্ণ ও সফল করতে জাতীয় সংসদ সচিবালয় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত সংসদ সচিবালয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে জাতীয় সংসদ ভবনে সমন্বিত প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা, প্রটোকল, নিরাপত্তা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংসদ সচিবালয়ের বিভিন্ন দপ্তর ও শাখা নিরলসভাবে কাজ করছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংসদ ভবনের ভেতর ও বাইরে পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় সংস্কার ও অবকাঠামোগত প্রস্তুতির কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা যাতে নির্বিঘ্ন ও মর্যাদাপূর্ণ হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকল বিভাগ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিজ কানিজ মাওলা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারত্ব, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেছেন।

সংসদীয় গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ মুহূর্তকে সুশৃঙ্খল, মর্যাদাপূর্ণ ও সফল করতে জাতীয় সংসদ সচিবালয় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow