শবনম ফারিয়ার ইঙ্গিতপূর্ণ বার্তা
অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার রহস্যজনক মৃত্যুকে ঘিরে যখন দেশজুড়ে চলছে তুমুল আলোচনা, প্রশ্ন আর শোকের মিশ্র আবহ— ঠিক তখনই সামাজিক মাধ্যমে নতুন করে আগুনে ঘি ঢাললেন অভিনেত্রী শবনম ফারিয়া। কোনো নাম উল্লেখ না করলেও তার ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে তৈরি হয়েছে তীব্র কৌতূহল ও নানা জল্পনা। নেটিজেনদের একাংশ মনে করছেন, চলমান এই বিতর্কিত ঘটনার দিকেই হয়তো ইঙ্গিত করেছেন এই সুন্দরী। গত বৃহস্পতিবার নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকের এক পোস্টে তিনি লিখেছেন, কেউ আত্মহত্যা করলে সবার খুব মায়া হয়! আর আত্মহত্যা না করে ডিভোর্স হলে বলেন— খারাপ মেয়ে, নষ্টা, বাচ্চার জন্যও বিয়ে টিকাতে পারল না, ছাড় না দিলে বিয়ে টিকে না, এই যুগের মেয়েরা বেশি ফেমিনিজম শিখছে, ব্লা ব্লা। শবনম ফারিয়া তার পোস্টে আরও উল্লেখ করেন, ডিভোর্সের পর আবার কখনো বিয়ে হলে বলেন, কত নম্বর বিয়ে, এইটা কয়দিন টিকবে দেখব, এত ঢং কইরেন না জামাই নিয়ে, এইটাও টিকবে না, ব্লা ব্লা। নেটিজেনদের ভাবনা, ইকরার আত্মহত্যার প্রেক্ষাপটে সমাজের এই দ্বিমুখী আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। উল্লেখ্য, ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যা
অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার রহস্যজনক মৃত্যুকে ঘিরে যখন দেশজুড়ে চলছে তুমুল আলোচনা, প্রশ্ন আর শোকের মিশ্র আবহ— ঠিক তখনই সামাজিক মাধ্যমে নতুন করে আগুনে ঘি ঢাললেন অভিনেত্রী শবনম ফারিয়া। কোনো নাম উল্লেখ না করলেও তার ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে তৈরি হয়েছে তীব্র কৌতূহল ও নানা জল্পনা। নেটিজেনদের একাংশ মনে করছেন, চলমান এই বিতর্কিত ঘটনার দিকেই হয়তো ইঙ্গিত করেছেন এই সুন্দরী।
গত বৃহস্পতিবার নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকের এক পোস্টে তিনি লিখেছেন, কেউ আত্মহত্যা করলে সবার খুব মায়া হয়! আর আত্মহত্যা না করে ডিভোর্স হলে বলেন— খারাপ মেয়ে, নষ্টা, বাচ্চার জন্যও বিয়ে টিকাতে পারল না, ছাড় না দিলে বিয়ে টিকে না, এই যুগের মেয়েরা বেশি ফেমিনিজম শিখছে, ব্লা ব্লা।
শবনম ফারিয়া তার পোস্টে আরও উল্লেখ করেন, ডিভোর্সের পর আবার কখনো বিয়ে হলে বলেন, কত নম্বর বিয়ে, এইটা কয়দিন টিকবে দেখব, এত ঢং কইরেন না জামাই নিয়ে, এইটাও টিকবে না, ব্লা ব্লা।
নেটিজেনদের ভাবনা, ইকরার আত্মহত্যার প্রেক্ষাপটে সমাজের এই দ্বিমুখী আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় উত্তাল দেশের শোবিজ অঙ্গন। ইকরার মৃত্যুর পর থেকে অভিনেতা জাহের আলভী ও তার সহকর্মী ইফফাত আরা তিথির সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।
অভিযোগ, আলভীর সঙ্গে তিথির বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে সৃষ্ট দাম্পত্য কলহ থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ঘটনায় শোবিজ সংশ্লিষ্টদের একাংশ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
What's Your Reaction?