শবেকদর উপলক্ষে বায়তুল মোকাররমে আলোচনা সভা ও বিশেষ দোয়া
পবিত্র শবেকদর উপলক্ষে আগামীকাল সোমবার (১৬ মার্চ) বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। রোববার (১৫ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের পরিবেশে আগামীকাল সোমবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর পালন হবে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল কদরের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ওয়াজ করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান কাসেমি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ। এছাড়া পবিত্র শবেকদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, ইসলামিক মিশন কেন্দ্রসমূহ এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিতেও অনুরূপ আলোচনা সভা ও
পবিত্র শবেকদর উপলক্ষে আগামীকাল সোমবার (১৬ মার্চ) বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।
রোববার (১৫ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের পরিবেশে আগামীকাল সোমবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর পালন হবে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল কদরের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ওয়াজ করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান কাসেমি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ।
এছাড়া পবিত্র শবেকদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, ইসলামিক মিশন কেন্দ্রসমূহ এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিতেও অনুরূপ আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
What's Your Reaction?