শরীয়তপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
শরীয়তপুরের গোসাইরহাটে বজ্রপাতে মুছা হাওলাদার (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার কোদালপুর ইউনিয়নের মৃধাপাড়া এলাকায় মাঠ থেকে গরু আনতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় তার একটি গরুও মারা যায়। নিহত মুছা হাওলাদার ওই এলাকার মৃত মুল্লুক চান হাওলাদারের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, মুছা হাওলাদার কৃষিকাজ ও গবাদিপশু লালন পালন করে জীবীকা নির্বাহ করতেন। দুপুরে বৃষ্টি শুরুর পর গরু আনতে মাঠে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, গরু আনতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। একটি বাছুরও মারা গেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিধান মজুমদার অনি/এএইচ/এএসএম
শরীয়তপুরের গোসাইরহাটে বজ্রপাতে মুছা হাওলাদার (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার কোদালপুর ইউনিয়নের মৃধাপাড়া এলাকায় মাঠ থেকে গরু আনতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় তার একটি গরুও মারা যায়। নিহত মুছা হাওলাদার ওই এলাকার মৃত মুল্লুক চান হাওলাদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, মুছা হাওলাদার কৃষিকাজ ও গবাদিপশু লালন পালন করে জীবীকা নির্বাহ করতেন। দুপুরে বৃষ্টি শুরুর পর গরু আনতে মাঠে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, গরু আনতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। একটি বাছুরও মারা গেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিধান মজুমদার অনি/এএইচ/এএসএম
What's Your Reaction?