শহরকে ভালোবাসতে না পারলে উন্নয়ন টেকসই হবে না: মেয়র শাহাদাত
জলাবদ্ধতা নিরসনে চলমান নালা-নর্দমা পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, শহরকে ভালোবাসতে না পারলে উন্নয়ন টেকসই হবে না। এই শহর আমাদের সবার। তাই খাল, নালা ও জলাধার রক্ষা করা নাগরিকদেরও দায়িত্ব। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নগরের ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের ইস্পাহানি এলাকা থেকে এমইএস কলেজ পর্যন্ত নালা পরিষ্কারের কাজ পরিদর্শন করেন মেয়র। পরে গরিবউল্লাহ হাউজিং সোসাইটি ও ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের আল-আমিন হাসপাতাল থেকে এ কে খান গেট পর্যন্ত চলমান কার্যক্রম ঘুরে দেখেন তিনি। পরিদর্শনকালে মেয়র বলেন, অনেক সময় নাগরিকদের অসচেতনতার কারণেই নালা-খাল দখল ও ভরাট হয়ে জলাবদ্ধতা বাড়ছে। শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালালেই হবে না, এর পাশাপাশি জনসচেতনতা বাড়ানোও জরুরি। চসিক মেয়র আরও বলেন, গত বর্ষায় যেসব এলাকায় বেশি জলাবদ্ধতা হয়েছিল, সেসব এলাকাকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হচ্ছে। ভরাট হয়ে যাওয়া নালা ও খাল পর্যায়ক্রমে পুনরুদ্ধার করা হবে, যাতে আগামী বর্ষায় নগরবাসীকে কম ভোগান্তিতে পড়তে হয়। চসিক সূত্র জানায়, মাসব্যাপী এ কার্যক্রমে নগরের গ
জলাবদ্ধতা নিরসনে চলমান নালা-নর্দমা পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, শহরকে ভালোবাসতে না পারলে উন্নয়ন টেকসই হবে না। এই শহর আমাদের সবার। তাই খাল, নালা ও জলাধার রক্ষা করা নাগরিকদেরও দায়িত্ব।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নগরের ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের ইস্পাহানি এলাকা থেকে এমইএস কলেজ পর্যন্ত নালা পরিষ্কারের কাজ পরিদর্শন করেন মেয়র। পরে গরিবউল্লাহ হাউজিং সোসাইটি ও ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের আল-আমিন হাসপাতাল থেকে এ কে খান গেট পর্যন্ত চলমান কার্যক্রম ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনকালে মেয়র বলেন, অনেক সময় নাগরিকদের অসচেতনতার কারণেই নালা-খাল দখল ও ভরাট হয়ে জলাবদ্ধতা বাড়ছে। শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালালেই হবে না, এর পাশাপাশি জনসচেতনতা বাড়ানোও জরুরি।
চসিক মেয়র আরও বলেন, গত বর্ষায় যেসব এলাকায় বেশি জলাবদ্ধতা হয়েছিল, সেসব এলাকাকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হচ্ছে। ভরাট হয়ে যাওয়া নালা ও খাল পর্যায়ক্রমে পুনরুদ্ধার করা হবে, যাতে আগামী বর্ষায় নগরবাসীকে কম ভোগান্তিতে পড়তে হয়।
চসিক সূত্র জানায়, মাসব্যাপী এ কার্যক্রমে নগরের গুরুত্বপূর্ণ নালা-নর্দমা ও খাল নিয়মিত পরিষ্কার করা হচ্ছে। পরিচ্ছন্নতা ও প্রকৌশল বিভাগ সমন্বিতভাবে কাজ করছে, যাতে বর্ষা মৌসুমের আগেই পানি নিষ্কাশনব্যবস্থা সচল রাখা যায়।
এমআরএএইচ/এমএমকে
What's Your Reaction?