শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়িত হলে দেশ উন্নত হবে: আসলাম চৌধুরী
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং কর্মপ্রণালী অনুসরণ ও বাস্তবায়ন করা গেলে এই দেশ হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং শান্তির জনপদ। সর্বক্ষেত্রে মেধাবী এবং সৎ মানুষদের কাজে লাগিয়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে আত্মনির্ভরশীল জাতি গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্র কৌশলই সর্বোত্তম পন্থা বলে উল্লেখ করেছেন আসলাম চৌধুরী এফসিএ। শনিবার (৩০ মে) বিকেলে সীতাকুণ্ড উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসলাম চৌধুরী বলেন, এরইমধ্যে সীতাকুণ্ড তথা চট্টগ্রাম-৪ নির্বাচনি এলাকার জন্য নানা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার জন্য সরকারি-বেসরকারি পদক্ষেপ হাতে নেওয়া হচ্ছে। আগামীতে সীতাকুণ্ড এবং চট্টগ্রাম-৪ নির্বাচনি এলাকাকে একটি মডেল হিসেবে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। সামনের দিনে সবাইকে নিয়ে কর্মমুখর এলাকা নিশ্চিত করাই হবে আমাদের মূল লক্ষ্য। তিনি বলেন, পর্যটন, শিল্পায়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষাঙ্গন, ধর্মীয় উপসানালয়, যোগাযোগ, তথ্য প্রযুক্তি সবখাতেই বিনিয়োগের মাধ্যমে সীতাকুণ্ড এবং চট
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং কর্মপ্রণালী অনুসরণ ও বাস্তবায়ন করা গেলে এই দেশ হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং শান্তির জনপদ। সর্বক্ষেত্রে মেধাবী এবং সৎ মানুষদের কাজে লাগিয়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে আত্মনির্ভরশীল জাতি গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্র কৌশলই সর্বোত্তম পন্থা বলে উল্লেখ করেছেন আসলাম চৌধুরী এফসিএ।
শনিবার (৩০ মে) বিকেলে সীতাকুণ্ড উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসলাম চৌধুরী বলেন, এরইমধ্যে সীতাকুণ্ড তথা চট্টগ্রাম-৪ নির্বাচনি এলাকার জন্য নানা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার জন্য সরকারি-বেসরকারি পদক্ষেপ হাতে নেওয়া হচ্ছে। আগামীতে সীতাকুণ্ড এবং চট্টগ্রাম-৪ নির্বাচনি এলাকাকে একটি মডেল হিসেবে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। সামনের দিনে সবাইকে নিয়ে কর্মমুখর এলাকা নিশ্চিত করাই হবে আমাদের মূল লক্ষ্য।
তিনি বলেন, পর্যটন, শিল্পায়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষাঙ্গন, ধর্মীয় উপসানালয়, যোগাযোগ, তথ্য প্রযুক্তি সবখাতেই বিনিয়োগের মাধ্যমে সীতাকুণ্ড এবং চট্টগ্রাম-৪ নির্বাচনি এলাকাসহ পুরো চট্টগ্রামের উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ আসবে ইনশাআল্লাহ। আপনাদের যে ধৈর্য্য এবং সাহসিকতা এরইমধ্যে পুরো জাতি দেখেছে, তাতে হতাশ হওয়ার কিছু নেই। নিশ্চয়ই সৃষ্টিকর্তা ভাল কিছু রেখেছেন বলেই আমরা আজ এ পর্যন্ত আসতে পেরেছি।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিল ও আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জহুরুল আলম জহুর, পৌর বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সালামত উল্ল্যাহ, পৌর বিএনপির সেক্রেটারি সালেহ আহমদ সলু, ১০নং কাট্টলী ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক উদ্দিন, মাঈনুদ্দিন চৌধুরী, জয়নাল আবেদীন দুলাল, ইউছুপ নিজামী, মো. আশরাফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মহরম আলী, ফজলুল করিম চৌধুরী, শাহাবুদ্দিন রাজু, অ্যাডভোকেট রওশন আরা, বখতিয়ার উদ্দিন, হেলাল উদ্দিন বাবর, অ্যাড আইনুল কামাল, শরীফ চৌধুরী, মোস্তাফিজুর রহমান হিরু, আবুল কালাম আজাদ, ইদ্রিস মিয়া, জাহাঙ্গীর চেয়ারম্যান, খোরশেদ আলম মেম্বার, খম নাজিম উদ্দীন, শাহেদ খান, ইলিয়াস, বেলাল, আবছার, বাবলু প্রমুখ।
এএমএ
What's Your Reaction?