শাকিবের দৃশ্য ফাঁসে চাপে রয়েছেন নির্মাতা

ঢালিউড সুপারস্টার শাকিব খানের শুটিং মানেই ভক্তদের উপচে পড়া ভিড়। প্রিয় তারকাকে একনজর দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন অনুরাগীরা। অনেক সময় সেই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েও দেন তারা। তবে আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ের দৃশ্য বারবার ফাঁস হওয়ায় চরম বিরক্তি ও চাপে রয়েছেন সংশ্লিষ্টরা। একাধিক সময়ে সিনেমাটির একাধিক ভিডিও ক্লিপ ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে দেখা যায়। বিষয়টি নিয়ে কালবেলার সঙ্গে কথা বলেছেন সিনেমাটির নির্মাতা আজমান রুশো। দৃশ্য ফাঁস হওয়া প্রসঙ্গে আক্ষেপ প্রকাশ করে এই নির্মাতা বলেন, ‘আমরা অনেক চেষ্টা করেছি কোথাও যেন কোনো কিছু ভাইরাল না হয়। কিন্তু এরপরও কীভাবে কীভাবে যেন হয়ে গেছে। এখন আমরা শুটিং করব নাকি এদিকে খেয়াল রাখব। সিনেমার প্রায় ৫০ শতাংশ কাজ শেষ। তবে এখনো প্রচণ্ড চাপে রয়েছি আমরা। এখন আমরা আমাদের জায়গা থেকে খুব কনফিডেনশিয়ালি চেষ্টা করছি যেন আগামীতে আর এমন কোনো ঘটনা না ঘটে।’ জানা গেছে বর্তমানে মালয়েশিয়ার পাঠ চুকিয়ে রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে সিনেমাটির দৃশ্যধারণ। এর আগে দৃশ্যধারণের কাজে তিন থেকে

শাকিবের দৃশ্য ফাঁসে চাপে রয়েছেন নির্মাতা
ঢালিউড সুপারস্টার শাকিব খানের শুটিং মানেই ভক্তদের উপচে পড়া ভিড়। প্রিয় তারকাকে একনজর দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন অনুরাগীরা। অনেক সময় সেই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েও দেন তারা। তবে আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ের দৃশ্য বারবার ফাঁস হওয়ায় চরম বিরক্তি ও চাপে রয়েছেন সংশ্লিষ্টরা। একাধিক সময়ে সিনেমাটির একাধিক ভিডিও ক্লিপ ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে দেখা যায়। বিষয়টি নিয়ে কালবেলার সঙ্গে কথা বলেছেন সিনেমাটির নির্মাতা আজমান রুশো। দৃশ্য ফাঁস হওয়া প্রসঙ্গে আক্ষেপ প্রকাশ করে এই নির্মাতা বলেন, ‘আমরা অনেক চেষ্টা করেছি কোথাও যেন কোনো কিছু ভাইরাল না হয়। কিন্তু এরপরও কীভাবে কীভাবে যেন হয়ে গেছে। এখন আমরা শুটিং করব নাকি এদিকে খেয়াল রাখব। সিনেমার প্রায় ৫০ শতাংশ কাজ শেষ। তবে এখনো প্রচণ্ড চাপে রয়েছি আমরা। এখন আমরা আমাদের জায়গা থেকে খুব কনফিডেনশিয়ালি চেষ্টা করছি যেন আগামীতে আর এমন কোনো ঘটনা না ঘটে।’ জানা গেছে বর্তমানে মালয়েশিয়ার পাঠ চুকিয়ে রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে সিনেমাটির দৃশ্যধারণ। এর আগে দৃশ্যধারণের কাজে তিন থেকে চারবার দেশের বাইরে গেছেন রুশো ও তার টিম। নির্মাতা জানান সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে বর্তমানে একটি অ্যানিমেটেড টিজার তৈরির কাজ চলছে। এর পাশাপাশি একাধারে চলছে বাকি অংশের দৃশ্যধারণ। ‘রকস্টার’ টিম চায় সিনেপ্রেমীদের ভিন্ন এক সিনেমা উপহার দিতে, যেন দর্শক কোনোভাবেই হতাশ না হন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow