শাকিব-জ্যোতির্ময়ীর ‘পরী’ দিচ্ছে বড় সংকেত

ঢালিউড কিং শাকিব খান মানেই নতুন কোনো চমক, আর ঈদ মানেই শাকিবীয় উন্মাদনা। তবে আসন্ন ঈদুল ফিতর-এর আবহে এবার যেন নিজেকেই ছাড়িয়ে গেলেন এই সুপারস্টার। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল ‘প্রিন্স’ সিনেমার প্রথম রোমান্টিক গান ‘পরী’। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় জুটি বেঁধেছেন শাকিব খান ও কলকাতার গুণী অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। গানটির দৃশ্যায়নে দুই বাংলার দর্শকদের জন্য এক মায়াবী ও জাদুকরী মুহূর্ত উপহার দিয়েছেন তারা। ইমরান ও কোনালের দরদী কণ্ঠ আর রবিউল ইসলাম জীবনের কাব্যিক ছোঁয়ায় ‘পরী’ গানটি এখন সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল। গ্যাংস্টার লুকে অ্যাকশনের ঝড়ের পর শাকিবের এই রোমান্টিক অবতার সিনেমা হল মালিক থেকে শুরু করে সাধারণ দর্শক—সবার মাঝেই তৈরি করেছে এক অন্যরকম উন্মাদনা।  ৩ মিনিট ৩০ সেকেন্ডের দীর্ঘ এই গানটি যেন এক একটি ক্যানভাস। গানে শাকিব খানকে দেখা গেছে লম্বা চুল, কানের দুল আর মাল্টিকালার এমব্রয়ডারি জ্যাকেটে একদমই ভিন্ন এক লুকে।  অন্যদিকে জ্যোতির্ময়ী কুণ্ডু নীল ও লাল শাড়িতে মোহময়ী রূপ ধারণ করেছেন। মরুভূমির তপ্ত বালুর বুকে শাকিব-জ্যোতির্ময়

শাকিব-জ্যোতির্ময়ীর ‘পরী’ দিচ্ছে বড় সংকেত

ঢালিউড কিং শাকিব খান মানেই নতুন কোনো চমক, আর ঈদ মানেই শাকিবীয় উন্মাদনা। তবে আসন্ন ঈদুল ফিতর-এর আবহে এবার যেন নিজেকেই ছাড়িয়ে গেলেন এই সুপারস্টার। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল ‘প্রিন্স’ সিনেমার প্রথম রোমান্টিক গান ‘পরী’।

আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় জুটি বেঁধেছেন শাকিব খান ও কলকাতার গুণী অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। গানটির দৃশ্যায়নে দুই বাংলার দর্শকদের জন্য এক মায়াবী ও জাদুকরী মুহূর্ত উপহার দিয়েছেন তারা। ইমরান ও

কোনালের দরদী কণ্ঠ আর রবিউল ইসলাম জীবনের কাব্যিক ছোঁয়ায় ‘পরী’ গানটি এখন সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল। গ্যাংস্টার লুকে অ্যাকশনের ঝড়ের পর শাকিবের এই রোমান্টিক অবতার সিনেমা হল মালিক থেকে শুরু করে সাধারণ দর্শক—সবার মাঝেই তৈরি করেছে এক অন্যরকম উন্মাদনা।

 ৩ মিনিট ৩০ সেকেন্ডের দীর্ঘ এই গানটি যেন এক একটি ক্যানভাস। গানে শাকিব খানকে দেখা গেছে লম্বা চুল, কানের দুল আর মাল্টিকালার এমব্রয়ডারি জ্যাকেটে একদমই ভিন্ন এক লুকে। 

অন্যদিকে জ্যোতির্ময়ী কুণ্ডু নীল ও লাল শাড়িতে মোহময়ী রূপ ধারণ করেছেন। মরুভূমির তপ্ত বালুর বুকে শাকিব-জ্যোতির্ময়ীর আবেদনময়ী রোমান্স দর্শকদের নজর কেড়েছে। কখনও পাহাড়ের চূড়ায় রাজমহলে, আবার কখনও উটের কাফেলার মাঝে রাজস্থানি আমেজে ধরা দিয়েছে।

এ গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় জুটি ইমরান মাহমুদুল ও সোমনুর মনির কোনাল। রবিউল ইসলাম জীবনের কাব্যিক কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন খোদ ইমরান। গানটির প্রতিটি লাইনে ফুটে উঠেছে ভালোবাসার তীব্র আকুতি।

‘ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস’ প্রযোজিত ‘প্রিন্স’ সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এই সিনেমার মাধ্যমে শাকিব খান ও জ্যোতির্ময়ী কুণ্ডু প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow