শাকিব-ববুলীর সংসারে নতুন অতিথি, ছেলে না মেয়ে

অভিনেত্রী শবনম বুবলী দ্বিতীয়বারের মতো সন্তানসম্ভবা হয়েছেন এমন গুঞ্জন বেশ কয়েক মাস ধরেই ঘুরে বেড়াচ্ছিলো শোবিজের আকাশে। এবার শোনা যাচ্ছে, ঢালিউডের সুপারস্টার নায়ক শাকিব খান ও বুবলীর সংসারে এসেছে নতুন অতিথি। নতুন করে এই আলোচনা শুরু হয়েছে কোরিওগ্রাফার অ্যাডলফ খানের একটি ফেসবুক পোস্টকে ঘিরে। সম্প্রতি বুবলীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘মাতৃত্ব সুন্দর! কন্যাসন্তান আল্লাহর বড় নেয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন আর অনেক দোয়া শবনম বুবলী।’ পোস্টটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে নানা জল্পনা-কল্পনা শুরু হয়। অনেকে মন্তব্যের ঘরে ‘আলহামদুলিল্লাহ’ লিখে শুভেচ্ছা জানিয়েছেন। তবে অ্যাডলফ খানের পোস্টের বিষয়ে বুবলী বা শাকিব খানের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে বেশ কিছু সূত্র দাবি করছে, আবারও ছেলে সন্তানের জন্ম দিয়েছেন বুবলী। তবে সেই দাবির পক্ষে তেমন করে মজবুত কোনো তথ্য পাওয়া যায়নি। শাকিব খানের সঙ্গে বুবলীর বিয়ের খবর প্রকাশ্যে আসে ২০২২ সালে। পরে জানা যায়, তারা ২০১৮ সালের ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের ২১ মার্চ তাদের পুত্রসন্তানের জন্ম হয়। পরবর্তীতে দুজনই সামাজিক যোগায

শাকিব-ববুলীর সংসারে নতুন অতিথি, ছেলে না মেয়ে

অভিনেত্রী শবনম বুবলী দ্বিতীয়বারের মতো সন্তানসম্ভবা হয়েছেন এমন গুঞ্জন বেশ কয়েক মাস ধরেই ঘুরে বেড়াচ্ছিলো শোবিজের আকাশে। এবার শোনা যাচ্ছে, ঢালিউডের সুপারস্টার নায়ক শাকিব খান ও বুবলীর সংসারে এসেছে নতুন অতিথি।

নতুন করে এই আলোচনা শুরু হয়েছে কোরিওগ্রাফার অ্যাডলফ খানের একটি ফেসবুক পোস্টকে ঘিরে। সম্প্রতি বুবলীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘মাতৃত্ব সুন্দর! কন্যাসন্তান আল্লাহর বড় নেয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন আর অনেক দোয়া শবনম বুবলী।’

পোস্টটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে নানা জল্পনা-কল্পনা শুরু হয়। অনেকে মন্তব্যের ঘরে ‘আলহামদুলিল্লাহ’ লিখে শুভেচ্ছা জানিয়েছেন। তবে অ্যাডলফ খানের পোস্টের বিষয়ে বুবলী বা শাকিব খানের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে বেশ কিছু সূত্র দাবি করছে, আবারও ছেলে সন্তানের জন্ম দিয়েছেন বুবলী। তবে সেই দাবির পক্ষে তেমন করে মজবুত কোনো তথ্য পাওয়া যায়নি।

শাকিব খানের সঙ্গে বুবলীর বিয়ের খবর প্রকাশ্যে আসে ২০২২ সালে। পরে জানা যায়, তারা ২০১৮ সালের ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের ২১ মার্চ তাদের পুত্রসন্তানের জন্ম হয়। পরবর্তীতে দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানকে পরিচয় করিয়ে দেন। তাদের ছেলের নাম শেহজাদ খান বীর।

প্রথমবার মা হওয়ার আগে বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল। সে সময় তিনি সন্তানের বাবা বা নিজের বৈবাহিক সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। পরে সন্তানকে সঙ্গে নিয়ে সামনে এসে জানান, শাকিব খানই তার স্বামী। সেই অভিজ্ঞতার কারণেই এবারও তার মাতৃত্ব নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে বলে মনে করছেন অনেকে।

এদিকে চলতি বছরে দুই ঈদে বুবলীর দুটি সিনেমা মুক্তি পেলেও সেগুলোর প্রচারণায় তাকে তেমন সক্রিয় দেখা যায়নি। বিষয়টিও গুঞ্জনকে আরও উসকে দিয়েছে বলে ধারণা করছেন অনেকেই।

তবে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত না হওয়া পর্যন্ত বিষয়টি কেবল গুঞ্জন হিসেবেই বিবেচিত হচ্ছে। বুবলী বা শাকিব খানের পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য এলে প্রকৃত তথ্য জানা যাবে।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow