শান্তিপূর্ণ নির্বাচন চট্টগ্রামবাসীর বিজয় : জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, চট্টগ্রামবাসী আবারও প্রমাণ করেছেন যে তারা একটি শান্তিপূর্ণ চট্টগ্রাম এবং একটি সুন্দর নতুন বাংলাদেশ চান। সে লক্ষ্যেই তারা ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জেলার ৮টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ও বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, এ বিজয় চট্টগ্রামবাসীর বিজয়—এ বিজয় আপনাদের সবার। জেলা প্রশাসক জানান, নির্বাচনের দিন চট্টগ্রামের কোথাও কোনো অভিযোগ, অনুযোগ, দুর্ঘটনা কিংবা সংঘাতের ঘটনা ঘটেনি। ফলাফল ঘোষণার পরও কোনো প্রার্থী আপত্তি জানাননি এবং সবাই শান্তিপূর্ণভাবে ফলাফল মেনে নিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুরুর সময় প্রধান উপদেষ্টা ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনের যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন, তা বাস্তবায়নে মাঠ প্রশাসন পুনর্গঠন করা হয় উল্লেখ করে তিনি বলেন, স্বল্প সময়ে নতুন পরিবেশে নির্বাচন আয়োজন একটি বড় চ্যালেঞ্জ ছিল। তবে দৃঢ় প্রত্যয় ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সিভিল প্রশাসন সেই চ্যালেঞ্জ

শান্তিপূর্ণ নির্বাচন চট্টগ্রামবাসীর বিজয় : জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, চট্টগ্রামবাসী আবারও প্রমাণ করেছেন যে তারা একটি শান্তিপূর্ণ চট্টগ্রাম এবং একটি সুন্দর নতুন বাংলাদেশ চান। সে লক্ষ্যেই তারা ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জেলার ৮টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ও বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, এ বিজয় চট্টগ্রামবাসীর বিজয়—এ বিজয় আপনাদের সবার।

জেলা প্রশাসক জানান, নির্বাচনের দিন চট্টগ্রামের কোথাও কোনো অভিযোগ, অনুযোগ, দুর্ঘটনা কিংবা সংঘাতের ঘটনা ঘটেনি। ফলাফল ঘোষণার পরও কোনো প্রার্থী আপত্তি জানাননি এবং সবাই শান্তিপূর্ণভাবে ফলাফল মেনে নিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুরুর সময় প্রধান উপদেষ্টা ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনের যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন, তা বাস্তবায়নে মাঠ প্রশাসন পুনর্গঠন করা হয় উল্লেখ করে তিনি বলেন, স্বল্প সময়ে নতুন পরিবেশে নির্বাচন আয়োজন একটি বড় চ্যালেঞ্জ ছিল। তবে দৃঢ় প্রত্যয় ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সিভিল প্রশাসন সেই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করেছে।

তিনি দাবি করেন, পুরো নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন ছিল, তা দূর করতে নাগরিকদের আশ্বস্ত করা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। চট্টগ্রামের নাগরিকরা আমাদের ওপর আস্থা রেখেছেন, যোগ করেন জেলা প্রশাসক।

বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনীসহ প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনের লক্ষ্য সবার সামনে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছিল এবং সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছিল।

নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানিয়ে জেলা প্রশাসক বলেন, বৈষম্যহীন ও নিরাপদ নতুন বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার পরও প্রতিকূলতার মধ্যে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়া জনগণের প্রত্যাশার মর্যাদা নির্বাচিত প্রতিনিধিরা যথাযথভাবে রক্ষা করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow