পেশিশক্তি ও কালো টাকা উৎখাতের নির্বাচন আসছে : মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, বাংলার ইতিহাসে শাসকের রং ও পরিচয় বদলালেও শোষণের ধরন কখনো বদলায়নি । একসময় সাদা চামড়ার শাসক, পরে খান-পাঠান শাসক, আর স্বাধীনতার পর দেশীয় শাসক সবার হাতেই বাংলার মানুষ শোষিত হয়েছে। শাসকরা জনগণকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। এই নির্বাচনের মাধ্যমে পেশিশক্তি ও কালো টাকা উৎখাত করতে হবে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মুফতি হেদায়েতুল্লাহ হাদীর সমর্থনে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মামুনুল হক বলেন, ’২৪-এর বিপ্লবের মাধ্যমে পুনর্বাসিত কিছু মানুষ আবার বাংলাদেশে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে। তারা নতুন করে লুটপাটের মহোৎসবে মেতে উঠেছে, শুরু করেছে চাঁদাবাজি। এসব চাঁদাবাজির শিকার হচ্ছে গরিব-দুঃখী মানুষ। ফুটপাতের ব্যবসায়ীরা।
তিনি আরও বলেন, যে ১১টি দল ঐক্যবদ্ধ হয়েছে, আমাদের উদ্দেশ্য কোনো ব্যক্তি, দল বা জোটের ভাগ্য গড়া নয়। আমরা ঐক্য গড়েছি বাংলাদেশের মানুষের অধিকার বুঝি
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, বাংলার ইতিহাসে শাসকের রং ও পরিচয় বদলালেও শোষণের ধরন কখনো বদলায়নি । একসময় সাদা চামড়ার শাসক, পরে খান-পাঠান শাসক, আর স্বাধীনতার পর দেশীয় শাসক সবার হাতেই বাংলার মানুষ শোষিত হয়েছে। শাসকরা জনগণকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। এই নির্বাচনের মাধ্যমে পেশিশক্তি ও কালো টাকা উৎখাত করতে হবে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মুফতি হেদায়েতুল্লাহ হাদীর সমর্থনে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মামুনুল হক বলেন, ’২৪-এর বিপ্লবের মাধ্যমে পুনর্বাসিত কিছু মানুষ আবার বাংলাদেশে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে। তারা নতুন করে লুটপাটের মহোৎসবে মেতে উঠেছে, শুরু করেছে চাঁদাবাজি। এসব চাঁদাবাজির শিকার হচ্ছে গরিব-দুঃখী মানুষ। ফুটপাতের ব্যবসায়ীরা।
তিনি আরও বলেন, যে ১১টি দল ঐক্যবদ্ধ হয়েছে, আমাদের উদ্দেশ্য কোনো ব্যক্তি, দল বা জোটের ভাগ্য গড়া নয়। আমরা ঐক্য গড়েছি বাংলাদেশের মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য।
গণভোটের বিষয়ে দলের অবস্থান তুলে ধরে মামুনুল হক বলেন, আমরা প্রথম দিন থেকেই গণভোটের প্রশ্নে পরিষ্কার অবস্থানে আছি। যে কোনো মূল্যে বাংলাদেশে গণভোটের হ্যাঁ-কে জয়যুক্ত করতে হবে। জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া হবে না। জুলাই যোদ্ধাদের স্বপ্নের জুলাই বিপ্লবকে সফল করতে হলে গণভোটে হ্যাঁ-এর বিজয় নিশ্চিত করতে হবে।
কিশোরগঞ্জ সদর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুমিন শেরজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি হেদায়েতুল্লাহ হাদী।
জনসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।