শান্ত একজন অসাধারণ অধিনায়ক: নর্থ বোলিং কোচ

এক সময় জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন নাজমুল হোসেন শান্ত। টি-টোয়েন্টি ছেড়ে দেওয়ার কিছুদিন পর ওয়ানডেতে থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। এরপর টেস্ট থেকে নিজেই সরে দাঁড়ান। যদিও পরবর্তীতে বিসিবির অনুরোধে টেস্ট অধিনায়কত্বে ফেরেন শান্ত। সবশেষ বিপিএলে তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয় রাজশাহী। এবার বাংলাদেশ ক্রিকেট লিগে নর্থ জোনকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছেন শান্ত। আগামীকাল দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নর্থ জোনের মুখোমুখি হবে সেন্ট্রাল জোন। ফাইনালের আগে দলের অধিনায়ককে প্রশংসায় ভাসিয়েছেন নর্থের বোলিং কোচ তারেক আজিজ খান। মিরপুরে আজ সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তারেক আজিজ বলেন, ‘নেতৃত্বের সিদ্ধান্তটা আসলে বোর্ডের। তবে আমরা যে দলটা নিয়ে কাজ করছি, সেখানে শান্ত একজন অসাধারণ অধিনায়ক। ওর নেতৃত্বগুণ নিয়ে আমাদের ভেতর কোনো সন্দেহ নেই। আমরা কয়েকটা টুর্নামেন্টে একসঙ্গে কাজ করেছি, একে অপরের প্রতি শ্রদ্ধা আছে। ও যেভাবে পারফর্ম করছে এবং দলকে নেতৃত্ব দিচ্ছে, সেটা দলের জন্য খুব ইতিবাচক।’ আগামীকাল শিরোপা জয়ের সংকল্প জানিয়ে তারেক আজিজ বলেন, ‘আমরা আসলে সত্যি

শান্ত একজন অসাধারণ অধিনায়ক: নর্থ বোলিং কোচ

এক সময় জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন নাজমুল হোসেন শান্ত। টি-টোয়েন্টি ছেড়ে দেওয়ার কিছুদিন পর ওয়ানডেতে থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। এরপর টেস্ট থেকে নিজেই সরে দাঁড়ান। যদিও পরবর্তীতে বিসিবির অনুরোধে টেস্ট অধিনায়কত্বে ফেরেন শান্ত।

সবশেষ বিপিএলে তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয় রাজশাহী। এবার বাংলাদেশ ক্রিকেট লিগে নর্থ জোনকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছেন শান্ত। আগামীকাল দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নর্থ জোনের মুখোমুখি হবে সেন্ট্রাল জোন। ফাইনালের আগে দলের অধিনায়ককে প্রশংসায় ভাসিয়েছেন নর্থের বোলিং কোচ তারেক আজিজ খান।

মিরপুরে আজ সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তারেক আজিজ বলেন, ‘নেতৃত্বের সিদ্ধান্তটা আসলে বোর্ডের। তবে আমরা যে দলটা নিয়ে কাজ করছি, সেখানে শান্ত একজন অসাধারণ অধিনায়ক। ওর নেতৃত্বগুণ নিয়ে আমাদের ভেতর কোনো সন্দেহ নেই। আমরা কয়েকটা টুর্নামেন্টে একসঙ্গে কাজ করেছি, একে অপরের প্রতি শ্রদ্ধা আছে। ও যেভাবে পারফর্ম করছে এবং দলকে নেতৃত্ব দিচ্ছে, সেটা দলের জন্য খুব ইতিবাচক।’

আগামীকাল শিরোপা জয়ের সংকল্প জানিয়ে তারেক আজিজ বলেন, ‘আমরা আসলে সত্যি বলতে খুব ভালো ক্রিকেট খেলছি, গোছানো ক্রিকেট খেলছি এবং দলটা অনেক ভারসাম্য আছে। আমরা আসলে শিরোপার দিকেই আমাদের লক্ষ্যটা স্থির রেখেছি।’

এবারের বিসিএলের গ্রুপ পর্বের সব ম্যাচ হয়েছে রাজশাহী ও বগুড়ায়। অধিকাংশ ম্যাচেই রান পেয়েছেন ব্যাটাররা, বড় রান তাড়া করেও জিততে দেখা গেছে। দুই ভেন্যুইর উইকেট নিয়েই সন্তষ্ট তারেক আজিজ, ‘বগুড়া ও রাজশাহীতে যে উইকেটগুলোতে খেলা হয়েছে, আমার মনে হয় ব্যাটারদের জন্য যেমন সুযোগ ছিল, আবার সকালে রাজশাহীর বোলিংয়ে বোলাররা বাড়তি সুবিধা পেয়েছে। সব মিলিয়ে ওয়ানডে ফরম্যাটে মানিয়ে নেওয়ার জন্য এটি একটি ভালো প্রস্তুতি। এ ধরনের প্রস্তুতির দরকার ছিল এবং সব টিমেই জাতীয় দলের খেলোয়াড়রা আছে, নর্থে হয়তো একটু বেশি আছে। আমার মনে হয় প্রস্তুতির মঞ্চ হিসেবে এটা একটা ভালো সুযোগ।’

এসকেডি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow