শাপলা চত্বর মামলা: ফারজানা-মোজাম্মেল-দীপু মনিকে ১৪ মে হাজিরের নির্দেশ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হামলার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক ফারজানা রুপা, মোজাম্মেল বাবু এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে আগামী ১৪ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এদিন রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে বক্তব্য দেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামী ১৪ মে তাদের আদালতে হাজির করার নির্দেশ দেন এবং পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন। আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ছয়জন আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন— সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের স

শাপলা চত্বর মামলা: ফারজানা-মোজাম্মেল-দীপু মনিকে ১৪ মে হাজিরের নির্দেশ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হামলার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক ফারজানা রুপা, মোজাম্মেল বাবু এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে আগামী ১৪ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়।

শুনানিতে প্রসিকিউশনের পক্ষে বক্তব্য দেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামী ১৪ মে তাদের আদালতে হাজির করার নির্দেশ দেন এবং পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন। আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।

এ মামলায় এখন পর্যন্ত ছয়জন আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন— সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ওই ঘটনার বিষয়ে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow