শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরান হলের ক্যান্টিনের খাবারের মান নিয়ে অভিযোগ করায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রদলের দুই নেতাকে চার সেমিস্টারের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বহিষ্কারকালীন সময়ে তাদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যোগাযোগ সম্পাদক ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসিবুর রহমান এবং সহ-দপ্তর সম্পাদক ও পরিসংখ্যান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারেক রহমান। এছাড়া তারেক রহমানের শাহপরান হলের আবাসিক সিট বাতিল করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার্থী বিবেচনায় হলের সিটের জন্য আবেদন করার সুযোগ থেকেও তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এদিকে গত রোববার (১৯ জুলাই) ছাত্রদলের এই দুই নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরান হলের ক্যান্টিনের খাবারের মান নিয়ে অভিযোগ করায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রদলের দুই নেতাকে চার সেমিস্টারের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বহিষ্কারকালীন সময়ে তাদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যোগাযোগ সম্পাদক ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসিবুর রহমান এবং সহ-দপ্তর সম্পাদক ও পরিসংখ্যান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারেক রহমান।

এছাড়া তারেক রহমানের শাহপরান হলের আবাসিক সিট বাতিল করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার্থী বিবেচনায় হলের সিটের জন্য আবেদন করার সুযোগ থেকেও তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে গত রোববার (১৯ জুলাই) ছাত্রদলের এই দুই নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

উল্লেখ্য, গত শনিবার (১৮ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শাহপরান হলের ক্যান্টিনের খাবারের মান নিয়ে অভিযোগ করায় খাইরুল খন্দকার নামে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow