শাস্তি পেলেন পাকিস্তানি পেসার
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিয়ম ভেঙে শাস্তি পেয়েছেন জাহানদাদ খান। পিএসএলে রাওয়ালপিন্ডিজের বিপক্ষে ম্যাচে নিয়ম ভাঙায় জরিমানা গুনতে হয়েছে পাকিস্তানের এই বাঁহাতি পেসারকে। শুক্রবার (১০ এপ্রিল) করাচিতে রাওয়ালপিন্ডিজের বিপক্ষে ম্যাচে নিয়ম ভাঙায় জাহানদাদকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। তার বিরুদ্ধে পিএসএলের লেভেল ওয়ান ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। পিএসএলের আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘন করার অভিযোগ রয়েছে জাহানদাদের বিরুদ্ধে। এই ধারাটি ম্যাচ চলাকালীন কোনো ব্যাটসম্যান আউট হওয়ার পর তাকে অপমান করে এমন ভাষা, কাজ বা অঙ্গভঙ্গি ব্যবহার করা অথবা তার মধ্যে আক্রমণাত্মক প্রতিক্রিয়া উস্কে দিতে পারে এমন সম্পর্কিত। জাহানদাদ মাঠের দুই আম্পায়ার আম্পায়ার শরাফুদ্দৌলা ও ইমরান জাভেদের করা ভুল স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি রোশন মহানামার দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। ঘটনার সূত্রপাত, ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১৮তম ওভারের দ্বিতীয় বলে যখন জাহানদাদের করা স্লোয়ার বাউন্সারো সাদ মাসুদ বাউন্ডারির দিকে একটি আপার কাট মারতে গিয়ে একজন ফিল্ডারের হাতে ক্যাচ তুলে আউট হন। উইকেট শিকার করে, জাহানদাদ ঠোঁটে একটি আঙুল
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিয়ম ভেঙে শাস্তি পেয়েছেন জাহানদাদ খান। পিএসএলে রাওয়ালপিন্ডিজের বিপক্ষে ম্যাচে নিয়ম ভাঙায় জরিমানা গুনতে হয়েছে পাকিস্তানের এই বাঁহাতি পেসারকে।
শুক্রবার (১০ এপ্রিল) করাচিতে রাওয়ালপিন্ডিজের বিপক্ষে ম্যাচে নিয়ম ভাঙায় জাহানদাদকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। তার বিরুদ্ধে পিএসএলের লেভেল ওয়ান ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
পিএসএলের আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘন করার অভিযোগ রয়েছে জাহানদাদের বিরুদ্ধে। এই ধারাটি ম্যাচ চলাকালীন কোনো ব্যাটসম্যান আউট হওয়ার পর তাকে অপমান করে এমন ভাষা, কাজ বা অঙ্গভঙ্গি ব্যবহার করা অথবা তার মধ্যে আক্রমণাত্মক প্রতিক্রিয়া উস্কে দিতে পারে এমন সম্পর্কিত।
জাহানদাদ মাঠের দুই আম্পায়ার আম্পায়ার শরাফুদ্দৌলা ও ইমরান জাভেদের করা ভুল স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি রোশন মহানামার দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। ঘটনার সূত্রপাত, ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১৮তম ওভারের দ্বিতীয় বলে যখন জাহানদাদের করা স্লোয়ার বাউন্সারো সাদ মাসুদ বাউন্ডারির দিকে একটি আপার কাট মারতে গিয়ে একজন ফিল্ডারের হাতে ক্যাচ তুলে আউট হন।
উইকেট শিকার করে, জাহানদাদ ঠোঁটে একটি আঙুল রেখে এবং অন্য হাত দিয়ে ব্যাটারকে মাঠ ছাড়ার ইশারা করার একটি অঙ্গভঙ্গি করেন। দুই খেলোয়াড়ের মধ্যে সংক্ষিপ্ত কথা কাটাকাটি হলেও পরিস্থিতি গুরুতর হয়নি এবং জাহানদাদ দ্রুতই তার সতীর্থদের সাথে এই সাফল্য উদযাপনে যোগ দেন। ম্যাচের পর অবশ্য জাহানদাদ দাবি করেছেন তার উদযাপনে এমন কিছু ছিল না। তার ভাষ্যমতে, ‘না, ব্যাপারটা মোটেও সেরকম নয়। সে আমার খুব ভালো বন্ধু। আমার মনে হয় আপনি শুধু অঙ্গভঙ্গিটাই দেখেছেন - পুরো বিষয়টা দেখেননি। সে আমার ভালো বন্ধু। এটা শুধু হিট অফ দ্যা মোমেন্ট।’
What's Your Reaction?