শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন লেগেছে। শুক্রবার (৫ জুন) রাত ১১ ২৪ মিনিটে কার্গো ভিলেজের ৯ নম্বর গেটের ভেতরে আগুন লাগে। তবে ১৫ মিনিটের মধ্যেই তা নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ বলেন, রাত ১১টা ২৪ মিনিটে কার্গো ভিলেজের ৯ নম্বর গেটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে দুটি ইউনিট গিয়ে রাত ১১ টা ৩৮ মিনিটে নিয়ন্ত্রণে নেয়। এখন তা পুরোপুরি নেভানোর কাজ চলছে বলে জানান তিনি। বিমানবন্দর থানারর ওসি কামরুল হাসান তালুকদার বলেন, ৯ নম্বর গেটের ভেতরে আগুন লেগেছে। ওই গেট দিয়ে কুরিয়ার সার্ভিসের আমদানি-রপ্তানি পন্য আনা-নেওয়া করা হয়। তবে ঠিক কোথায় লেগেছে, তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ ছাড়াও বিমানবন্দরে কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বাহিনীর সদস্যরা নিরাপত্তা দায়িত্ব পালন করছেন। এর আগে গত বছরের ১৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন লেগেছে। শুক্রবার (৫ জুন) রাত ১১ ২৪ মিনিটে কার্গো ভিলেজের ৯ নম্বর গেটের ভেতরে আগুন লাগে।
তবে ১৫ মিনিটের মধ্যেই তা নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ বলেন, রাত ১১টা ২৪ মিনিটে কার্গো ভিলেজের ৯ নম্বর গেটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
ঘটনাস্থলে দুটি ইউনিট গিয়ে রাত ১১ টা ৩৮ মিনিটে নিয়ন্ত্রণে নেয়। এখন তা পুরোপুরি নেভানোর কাজ চলছে বলে জানান তিনি।
বিমানবন্দর থানারর ওসি কামরুল হাসান তালুকদার বলেন, ৯ নম্বর গেটের ভেতরে আগুন লেগেছে। ওই গেট দিয়ে কুরিয়ার সার্ভিসের আমদানি-রপ্তানি পন্য আনা-নেওয়া করা হয়। তবে ঠিক কোথায় লেগেছে, তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ ছাড়াও বিমানবন্দরে কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বাহিনীর সদস্যরা নিরাপত্তা দায়িত্ব পালন করছেন।
এর আগে গত বছরের ১৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
What's Your Reaction?