শাহজাহানপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১৩
রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলো- মো. অন্তর (২২), মো. হানিফ (২২), মো. বরকত (২০), মো. ওয়াসিম (২৫), মো. শফিকুল ইসলাম ওরফে পাভেল (২৮), মো. রিপন শেখ (২৭), মো. রাশেদ (৩৮), মনির হোসেন প্রকাশ মনি প্রকাশ রাকিব (২২), মো. হাসান শিকদার (২১), জাহিদুল রহমান (২৫), উপহার ইসলাম (২৬), মো. নাঈম (২০) ও এ এস এম খাইরুল হাসান (৩৭)। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, গত ২৪ ঘণ্টায় শাহজাহানপুর থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামির পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরাও রয়েছেন। শাহজাহানপুর থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। কেআর/এমএএইচ/
রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলো- মো. অন্তর (২২), মো. হানিফ (২২), মো. বরকত (২০), মো. ওয়াসিম (২৫), মো. শফিকুল ইসলাম ওরফে পাভেল (২৮), মো. রিপন শেখ (২৭), মো. রাশেদ (৩৮), মনির হোসেন প্রকাশ মনি প্রকাশ রাকিব (২২), মো. হাসান শিকদার (২১), জাহিদুল রহমান (২৫), উপহার ইসলাম (২৬), মো. নাঈম (২০) ও এ এস এম খাইরুল হাসান (৩৭)।
বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, গত ২৪ ঘণ্টায় শাহজাহানপুর থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামির পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরাও রয়েছেন।
শাহজাহানপুর থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।
কেআর/এমএএইচ/
What's Your Reaction?