শাহবাগের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে জানানো হয়েছে, গতকাল (বৃহস্পতিবার) একটি কুরুচিপূর্ণ ও অশালীন ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার তদন্তের জন্য কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহির রায়হান আহমেদ, এ বি এম ইজাজুল কবির রুয়েল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তদন্ত কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে যথাযথ তদন্ত সম্পন্ন করে কেন্দ্রীয় সংসদের কাছে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করা হয়।
সেখানে জানানো হয়েছে, গতকাল (বৃহস্পতিবার) একটি কুরুচিপূর্ণ ও অশালীন ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার তদন্তের জন্য কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহির রায়হান আহমেদ, এ বি এম ইজাজুল কবির রুয়েল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তদন্ত কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে যথাযথ তদন্ত সম্পন্ন করে কেন্দ্রীয় সংসদের কাছে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা প্রদান করেছেন। প্রেস বিজ্ঞপ্তিটি সংগঠনটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম প্রেরণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই প্রেস বিজ্ঞপ্তিটি শেয়ার করেছেন।
What's Your Reaction?