শাহরুখের পর এবার মেট গালায় করণ জোহর 

বিশ্ব ফ্যাশনের সবচেয়ে বড় ইভেন্ট ‘মেট গালা’ । যেখানে প্রতি বছর ডানা মেলে ধরেন বিশ্বের নামী-দামী তারকারা। গত বছর এই মঞ্চে ঝড় তুলেছিলেন বলিউড ‘বাদশা’ শাহরুখ খান। প্রথম ভারতীয় পুরুষ অভিনেতা হিসেবে মেট গালার সিঁড়িতে পা রেখে ইতিহাস গড়েছিলেন তিনি। আর এবার সেই একই পথে হাঁটতে চলেছেন কিং খানের প্রিয় বন্ধু তথা বলিউডের প্রভাবশালী পরিচালক করণ জোহর। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আগামী ৪ মে নাতাশা পুনাওয়ালার সঙ্গে করণ যোগ দেবেন বহুল আলোচিত এই ইভেন্টে। সঙ্গে থাকবেন বিখ্যাত ডিজাইনার মণীশ মালহোত্রাও।  জানা যায়, করণের পোশাকও নাকি মালহোত্রাই ডিজাইন করেছেন। এদিকে গুঞ্জন ইশা আম্বানিও নাকি থাকছেন মেট গালায়। ভারতীয় গণমাধ্যমে এমন খবর প্রকাশ হলেও এ বিষয়ে এখনো মুখ খোলেননি করণ।  উল্লেখ্য, ২০২৫ সালের মেট গালা মাতিয়েছিলেন শাহরুখ খান। সম্পূর্ণ কালো পোশাক, গলায় বেশ কয়েকটি হার, হাতে স্টিক এবং ছিল একটি ‘কে’ লেখা পেনডেন্ট। যা হিরে খচিত। তার হাতে ছিল বেশ কয়েকটি আংটি। আর এই অবতারেই সকলকে মুগ্ধ করেন তিনি। শাহরুখের পাশাপাশি পাঞ্জাবি গায়ক ও নায়ক দিলজিৎ সিং দোসাঞ্জ মুগ্ধ করেন আগত দর্শকদের । এদিকে গতবার শাহরুখ-দিলজিৎ ছা

শাহরুখের পর এবার মেট গালায় করণ জোহর 
বিশ্ব ফ্যাশনের সবচেয়ে বড় ইভেন্ট ‘মেট গালা’ । যেখানে প্রতি বছর ডানা মেলে ধরেন বিশ্বের নামী-দামী তারকারা। গত বছর এই মঞ্চে ঝড় তুলেছিলেন বলিউড ‘বাদশা’ শাহরুখ খান। প্রথম ভারতীয় পুরুষ অভিনেতা হিসেবে মেট গালার সিঁড়িতে পা রেখে ইতিহাস গড়েছিলেন তিনি। আর এবার সেই একই পথে হাঁটতে চলেছেন কিং খানের প্রিয় বন্ধু তথা বলিউডের প্রভাবশালী পরিচালক করণ জোহর। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আগামী ৪ মে নাতাশা পুনাওয়ালার সঙ্গে করণ যোগ দেবেন বহুল আলোচিত এই ইভেন্টে। সঙ্গে থাকবেন বিখ্যাত ডিজাইনার মণীশ মালহোত্রাও।  জানা যায়, করণের পোশাকও নাকি মালহোত্রাই ডিজাইন করেছেন। এদিকে গুঞ্জন ইশা আম্বানিও নাকি থাকছেন মেট গালায়। ভারতীয় গণমাধ্যমে এমন খবর প্রকাশ হলেও এ বিষয়ে এখনো মুখ খোলেননি করণ।  উল্লেখ্য, ২০২৫ সালের মেট গালা মাতিয়েছিলেন শাহরুখ খান। সম্পূর্ণ কালো পোশাক, গলায় বেশ কয়েকটি হার, হাতে স্টিক এবং ছিল একটি ‘কে’ লেখা পেনডেন্ট। যা হিরে খচিত। তার হাতে ছিল বেশ কয়েকটি আংটি। আর এই অবতারেই সকলকে মুগ্ধ করেন তিনি। শাহরুখের পাশাপাশি পাঞ্জাবি গায়ক ও নায়ক দিলজিৎ সিং দোসাঞ্জ মুগ্ধ করেন আগত দর্শকদের । এদিকে গতবার শাহরুখ-দিলজিৎ ছাড়াও মেট গালায় অংশ নিয়েছিলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow