শাহ আমানতে সাড়ে ১৮ লাখ টাকার সিগারেট ও প্রসাধনী জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১৮ লাখ টাকার সিগারেট ও আমদানি নিষিদ্ধ প্রসাধনী জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শুক্রবার (৩ এপ্রিল) রাত ১১টা ৪৫ মিনিটে আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনস ফ্লাইটের (বিজি-১২৮) তিন যাত্রীর লাগেজ তল্লাশি করে এসব পণ্য জব্দ করা হয়। পরে ওই তিনজনকে আটক করা হয়। বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে তিন যাত্রীর কাছ থেকে মোট ৯৩০ কার্টন সিগারেট এবং আমদানি নিষিদ্ধ ৬০ পিস ‘গৌরী ক্রিম’ জব্দ করা হয়। আটক যাত্রীরা হলেন- কুমিল্লার দেবিদ্বারের নাজমুল হাসান, গোপালগঞ্জের কুসুমদিয়ার সরদার সাজাদ ও কক্সবাজারের চকরিয়ার আমশেদ আলম রানা। শনিবার কাস্টমস সূত্র জানায়, জব্দ পণ্যের দাম প্রায় ১৮ লাখ ৬০ হাজার টাকা। আটক তিন যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে ও রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়েছে। এমআরএএইচ/এমকেআর

শাহ আমানতে সাড়ে ১৮ লাখ টাকার সিগারেট ও প্রসাধনী জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১৮ লাখ টাকার সিগারেট ও আমদানি নিষিদ্ধ প্রসাধনী জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

শুক্রবার (৩ এপ্রিল) রাত ১১টা ৪৫ মিনিটে আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনস ফ্লাইটের (বিজি-১২৮) তিন যাত্রীর লাগেজ তল্লাশি করে এসব পণ্য জব্দ করা হয়। পরে ওই তিনজনকে আটক করা হয়।

বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে তিন যাত্রীর কাছ থেকে মোট ৯৩০ কার্টন সিগারেট এবং আমদানি নিষিদ্ধ ৬০ পিস ‘গৌরী ক্রিম’ জব্দ করা হয়।

আটক যাত্রীরা হলেন- কুমিল্লার দেবিদ্বারের নাজমুল হাসান, গোপালগঞ্জের কুসুমদিয়ার সরদার সাজাদ ও কক্সবাজারের চকরিয়ার আমশেদ আলম রানা।

শনিবার কাস্টমস সূত্র জানায়, জব্দ পণ্যের দাম প্রায় ১৮ লাখ ৬০ হাজার টাকা। আটক তিন যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে ও রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়েছে।

এমআরএএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow