শিক্ষকদের বিরুদ্ধে ‘তালিকা দেওয়ার’ অভিযোগ অস্বীকার করল ঢাবি সাদা দল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন সাদা দল শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে পৃথক তালিকা জমা দেওয়ার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে। সোমবার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এ বক্তব্য দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সংগঠক শিক্ষক প্রশাসনের কাছে শিক্ষকদের পৃথক তালিকা জমা দিয়েছেন- এমন দাবি তুলে সাদা দলের নাম জড়িয়ে কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে। তবে এ ধরনের অভিযোগের সঙ্গে সাদা দলের কোনো সংশ্লিষ্টতা নেই। তবে সাদা দল জানায়, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই তারা ধারাবাহিকভাবে দাবি জানিয়ে আসছে, যেসব ব্যক্তি, গোষ্ঠী ও সংগঠন জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং পরবর্তীকালে গণঅভ্যুত্থানকে কটাক্ষ করে বিভিন্ন বক্তব্য ও বিবৃতি দিয়েছে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত শান্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে ২০২৪ সালের গণ

শিক্ষকদের বিরুদ্ধে ‘তালিকা দেওয়ার’ অভিযোগ অস্বীকার করল ঢাবি সাদা দল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন সাদা দল শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে পৃথক তালিকা জমা দেওয়ার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

সোমবার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এ বক্তব্য দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সংগঠক শিক্ষক প্রশাসনের কাছে শিক্ষকদের পৃথক তালিকা জমা দিয়েছেন- এমন দাবি তুলে সাদা দলের নাম জড়িয়ে কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে। তবে এ ধরনের অভিযোগের সঙ্গে সাদা দলের কোনো সংশ্লিষ্টতা নেই।

তবে সাদা দল জানায়, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই তারা ধারাবাহিকভাবে দাবি জানিয়ে আসছে, যেসব ব্যক্তি, গোষ্ঠী ও সংগঠন জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং পরবর্তীকালে গণঅভ্যুত্থানকে কটাক্ষ করে বিভিন্ন বক্তব্য ও বিবৃতি দিয়েছে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত শান্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত।

একই সঙ্গে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগেই শিক্ষক সমাজ কর্তৃক প্রত্যাখ্যাত, অনির্বাচিত ও মেয়াদোত্তীর্ণ তথাকথিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নামে যারা বর্তমানে বিবৃতি দিয়ে যাচ্ছেন, তাদের বিরুদ্ধেও প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সাদা দল দাবি করেছে, তাদের বিরুদ্ধে ছড়ানো বিভ্রান্তিকর প্রচারণার কোনো ভিত্তি নেই এবং এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow