শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ফুলবাড়িয়া উপজেলার উত্তর রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের উপর হামলার প্রতিবাদ ও অভিযুক্তের বিচারের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রবিবার (২৬ জুলাই) সকালে বিদ্যালয় সম্মুখে স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তারা দাবি করেন, সম্প্রতি বিদ্যালয়ের নবগঠিত কমিটি গঠনকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে একই এলাকার মোঃ রুকনোজ্জামান মিয়া সন্ত্রাসী কায়দায় বিদ্যালয়ের ভিতরে ঢ়ুকে শিক্ষক মোঃ মোশারফ হোসেনকে মারধরে করেন। এসময় বক্তারা অভিযুক্ত রুকনোজ্জামানকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার দাবি করেন। মানববন্ধনে বক্তারা এলাকাবাসীর পক্ষ থেকে হামলাকারী, উস্কানি দাতার শাস্তি, শিক্ষার মানোন্নয়নসহ ৫ দফা দাবি জানান। এসময় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল আলম, প্রজন্ম দল ময়মনসিংহ জেলার সাবেক যুগ্ন সাধারন সম্পাদক জহিরুল ইসলাম, বিদ্যালয়ের জমিদাতা শফিকুল ইসলাম, আছিম ইউনিয়নের যুবদল নেতা মাসুদ রানা প্রমূখ। তবে অভিযুক্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান বলেন, লিখিত

শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ফুলবাড়িয়া উপজেলার উত্তর রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের উপর হামলার প্রতিবাদ ও অভিযুক্তের বিচারের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রবিবার (২৬ জুলাই) সকালে বিদ্যালয় সম্মুখে স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে বক্তারা দাবি করেন, সম্প্রতি বিদ্যালয়ের নবগঠিত কমিটি গঠনকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে একই এলাকার মোঃ রুকনোজ্জামান মিয়া সন্ত্রাসী কায়দায় বিদ্যালয়ের ভিতরে ঢ়ুকে শিক্ষক মোঃ মোশারফ হোসেনকে মারধরে করেন। এসময় বক্তারা অভিযুক্ত রুকনোজ্জামানকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার দাবি করেন। মানববন্ধনে বক্তারা এলাকাবাসীর পক্ষ থেকে হামলাকারী, উস্কানি দাতার শাস্তি, শিক্ষার মানোন্নয়নসহ ৫ দফা দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল আলম, প্রজন্ম দল ময়মনসিংহ জেলার সাবেক যুগ্ন সাধারন সম্পাদক জহিরুল ইসলাম, বিদ্যালয়ের জমিদাতা শফিকুল ইসলাম, আছিম ইউনিয়নের যুবদল নেতা মাসুদ রানা প্রমূখ। তবে অভিযুক্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি,পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow