শিক্ষাব্যবস্থাকে কর্মমুখী ও যুগোপযোগী করা হবে : শিক্ষামন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান শিক্ষাব্যবস্থা গতানুগতিক ধারায় চলায় বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে এবং কর্মসংস্থান সৃষ্টিতে সামঞ্জস্য রাখতে পারছে না। শিক্ষা শুধু জ্ঞান অর্জনের জন্য নয়, বরং দক্ষ মানবসম্পদ তৈরিতে ব্যবহৃত হবে। এজন্য শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করে কর্মমুখী, দক্ষতাভিত্তিক ও যুগোপযোগী করা হবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যাতে দক্ষ, কর্মক্ষম ও উৎপাদনশীল হয়ে উঠতে পারে, শিক্ষাব্যবস্থাকে সেসব অনুযায়ী পুনর্গঠন করতে হবে। নতুন কলেজ বা কোর্স চালুর দাবি থাকলেও কর্মসংস্থানের বাস্তব চাহিদা ও বাজারের উপযোগিতাকে অগ্রাধিকার দিতে হবে। ড. মিলন আরও বলেন, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা ও প্রথম ভাষা হিসেবে মর্যাদাপূর্ণ। পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে ইংরেজিসহ অন্যান্য ভাষাগত দক্ষতা বাড়ানো জরুরি। ভাষা সংরক্ষণের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষ

শিক্ষাব্যবস্থাকে কর্মমুখী ও যুগোপযোগী করা হবে : শিক্ষামন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান শিক্ষাব্যবস্থা গতানুগতিক ধারায় চলায় বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে এবং কর্মসংস্থান সৃষ্টিতে সামঞ্জস্য রাখতে পারছে না। শিক্ষা শুধু জ্ঞান অর্জনের জন্য নয়, বরং দক্ষ মানবসম্পদ তৈরিতে ব্যবহৃত হবে। এজন্য শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করে কর্মমুখী, দক্ষতাভিত্তিক ও যুগোপযোগী করা হবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যাতে দক্ষ, কর্মক্ষম ও উৎপাদনশীল হয়ে উঠতে পারে, শিক্ষাব্যবস্থাকে সেসব অনুযায়ী পুনর্গঠন করতে হবে। নতুন কলেজ বা কোর্স চালুর দাবি থাকলেও কর্মসংস্থানের বাস্তব চাহিদা ও বাজারের উপযোগিতাকে অগ্রাধিকার দিতে হবে। ড. মিলন আরও বলেন, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা ও প্রথম ভাষা হিসেবে মর্যাদাপূর্ণ। পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে ইংরেজিসহ অন্যান্য ভাষাগত দক্ষতা বাড়ানো জরুরি। ভাষা সংরক্ষণের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার বিকাশেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং সচিব আবু তাহের মো. মাসুদ রানাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow