শিক্ষামন্ত্রীকে শূন্যে ভাসিয়ে এমআইএসটি গ্র্যাজুয়েটদের অভিনব উল্লাস

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) গ্র্যাজুয়েটরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে শূন্যে ভাসিয়ে উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা গেছে। বুধবার (১০ জুন) রাতে এমআইএসটি গ্র্যাজুয়েশন নাইট ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত শিক্ষামন্ত্রীকে ঘিরে এই উল্লাস দেখা যায়। শিক্ষামন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, সমাবর্তন বা কোনো বিশেষ অর্জনের উচ্ছ্বাসে মেতে উঠেছেন গ্র্যাজুয়েটরা। উল্লাসের একপর্যায়ে তারা শিক্ষামন্ত্রীকে শূন্যে ছুড়ে আনন্দ প্রকাশ করছেন। এ সময় মন্ত্রীকেও বেশ হাস্যোজ্জ্বল ও আনন্দিত দেখায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি বেশ সাড়া ফেলেছে এবং অনেকেই তা শেয়ার করছেন এবং মন্তব্যের ঘরে মন্ত্রীর জন্য দোয়া ও ভালবাসা প্রকাশ করেছেন। ভিডিওটিতে আতিক ইসলাম নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘অনেক অনেক ভালোবাসা আপনার জন্য।’ সোহাগ নামে একজন লিখেছেন, ‘জীবনের আনন্দের মুহূর্তের একটি, আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো।’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকারের শিক্ষা মন্ত্রণালয় কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা প্রশ্রয় দিচ্ছ

শিক্ষামন্ত্রীকে শূন্যে ভাসিয়ে এমআইএসটি গ্র্যাজুয়েটদের অভিনব উল্লাস

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) গ্র্যাজুয়েটরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে শূন্যে ভাসিয়ে উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা গেছে।

বুধবার (১০ জুন) রাতে এমআইএসটি গ্র্যাজুয়েশন নাইট ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত শিক্ষামন্ত্রীকে ঘিরে এই উল্লাস দেখা যায়।

শিক্ষামন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, সমাবর্তন বা কোনো বিশেষ অর্জনের উচ্ছ্বাসে মেতে উঠেছেন গ্র্যাজুয়েটরা। উল্লাসের একপর্যায়ে তারা শিক্ষামন্ত্রীকে শূন্যে ছুড়ে আনন্দ প্রকাশ করছেন। এ সময় মন্ত্রীকেও বেশ হাস্যোজ্জ্বল ও আনন্দিত দেখায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি বেশ সাড়া ফেলেছে এবং অনেকেই তা শেয়ার করছেন এবং মন্তব্যের ঘরে মন্ত্রীর জন্য দোয়া ও ভালবাসা প্রকাশ করেছেন।

ভিডিওটিতে আতিক ইসলাম নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘অনেক অনেক ভালোবাসা আপনার জন্য।’

সোহাগ নামে একজন লিখেছেন, ‘জীবনের আনন্দের মুহূর্তের একটি, আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকারের শিক্ষা মন্ত্রণালয় কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা প্রশ্রয় দিচ্ছে না। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। সবাইকে নিয়ে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার চেষ্টা চলছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

পাশাপাশি জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে পাওয়া সুযোগকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ড. আ ন ম এহছানুল হক মিলন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow