শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, তীব্র যানজট
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে নগরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। বুধবার (১৫ জুলাই) দুপুর থেকে নগরের ২ নম্বর গেইট এলাকায় জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। পরে তারা সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আরও পড়ুন সংসদে শিক্ষামন্ত্রী / দুর্যোগে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ফের সুযোগ বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবি, দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় প্রাকৃতিক দুর্যোগের কারণে অনুপস্থিত শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানান। আন্দোলনরত শিক্ষার্থীদের একজন নুসাইবা জান্নাত বলেন, আমাদের এক দফা এক দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। এই দাবিতেই আজ নগরীর ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। দাবি আদায় না হ
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে নগরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
বুধবার (১৫ জুলাই) দুপুর থেকে নগরের ২ নম্বর গেইট এলাকায় জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। পরে তারা সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবি, দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় প্রাকৃতিক দুর্যোগের কারণে অনুপস্থিত শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানান।
আন্দোলনরত শিক্ষার্থীদের একজন নুসাইবা জান্নাত বলেন, আমাদের এক দফা এক দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। এই দাবিতেই আজ নগরীর ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
অবরোধের কারণে নগরের আশপাশের সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং রোগীবাহী যানবাহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি শান্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চলছে।
এমআরএএইচ/এমএএইচ/
What's Your Reaction?

