শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবায় জবিকে অ্যাম্বুলেন্স দিলো জকসু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টায় উপাচার্যের ভবনের সামনে এ অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠিত হয়। আরও পড়ুন জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল এসময় জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন, জকসুর পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য একটি অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার নির্বাচনি প্রতিশ্রুতি ছিল। আজ এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হস্তান্তর করা হলো। তিনি জকসুর পক্ষ থেকে তিন দফা দাবি জানান। দাবিগুলো হলো—দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর; বরাদ্দকৃত ২০ কোটি টাকা দিয়ে ১৬০০ শিক্ষার্থীর জন্য চলতি বছর অস্থায়ী আবাসন নির্মাণ এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে একজন ডাক্তার ও একজন টেকনিশিয়ান নিয়োগ। টিএইচকিউ/এমকেআর 

শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবায় জবিকে অ্যাম্বুলেন্স দিলো জকসু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টায় উপাচার্যের ভবনের সামনে এ অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠিত হয়।

এসময় জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন, জকসুর পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য একটি অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার নির্বাচনি প্রতিশ্রুতি ছিল। আজ এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হস্তান্তর করা হলো।

তিনি জকসুর পক্ষ থেকে তিন দফা দাবি জানান। দাবিগুলো হলো—দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর; বরাদ্দকৃত ২০ কোটি টাকা দিয়ে ১৬০০ শিক্ষার্থীর জন্য চলতি বছর অস্থায়ী আবাসন নির্মাণ এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে একজন ডাক্তার ও একজন টেকনিশিয়ান নিয়োগ।

টিএইচকিউ/এমকেআর 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow