শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা সমাজবাদী পার্টির, সংসদ চত্বরে বিক্ষোভ
ভারতীয় সংসদ অধিবেশনের প্রথম দিন সোমবার (২০ জুলাই) সংসদ চত্বরে বিক্ষোভ করেছে সমাজবাদী পার্টি (এসপি)। তারা কথিত নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে সংসদে আলোচনার দাবি জানান এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তোলে। এসপি সাংসদদের মধ্যে ডিম্পল যাদব, কৃষ্ণা দেবী, শিবশঙ্কর প্যাটেল, ইকরা চৌধুরী, জিয়া উর রহমানসহ আরও অনেকে বিক্ষোভে অংশ নেন। তারা ‘Paper Leak’ লেখা ব্যানার বহন করেন এবং ‘NEET হ্যায় ইয়া CHEAT হ্যায়’ স্লোগান দিয়ে পরীক্ষা প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের অভিযোগ তোলেন। সমাজবাদী পার্টির সভাপতি আখিলেশ যাদব বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করে বলেন, সরকার শিক্ষার্থীদের কণ্ঠস্বর উপেক্ষা করছে। তিনি দাবি করেন, শিক্ষার্থীরা তাদের দাবি সরকারকে জানাতে চাইলেও আলোচনার পরিবর্তে সংসদের দিকে এগোতে গেলে তাদের ওপর লাঠিচার্জ করা হয়েছে। আখিলেশ আরও অভিযোগ করেন, উত্তর প্রদেশে একের পর এক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তার দাবি, সমাজবাদী পার্টির এক সমীক্ষায় দেখা গেছে, রাজ্যে ২০টিরও বেশি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তবে তিনি এ-ও অভিযোগ করেন যে, বিজেপির
ভারতীয় সংসদ অধিবেশনের প্রথম দিন সোমবার (২০ জুলাই) সংসদ চত্বরে বিক্ষোভ করেছে সমাজবাদী পার্টি (এসপি)। তারা কথিত নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে সংসদে আলোচনার দাবি জানান এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তোলে।
এসপি সাংসদদের মধ্যে ডিম্পল যাদব, কৃষ্ণা দেবী, শিবশঙ্কর প্যাটেল, ইকরা চৌধুরী, জিয়া উর রহমানসহ আরও অনেকে বিক্ষোভে অংশ নেন। তারা ‘Paper Leak’ লেখা ব্যানার বহন করেন এবং ‘NEET হ্যায় ইয়া CHEAT হ্যায়’ স্লোগান দিয়ে পরীক্ষা প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের অভিযোগ তোলেন।
সমাজবাদী পার্টির সভাপতি আখিলেশ যাদব বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করে বলেন, সরকার শিক্ষার্থীদের কণ্ঠস্বর উপেক্ষা করছে।
তিনি দাবি করেন, শিক্ষার্থীরা তাদের দাবি সরকারকে জানাতে চাইলেও আলোচনার পরিবর্তে সংসদের দিকে এগোতে গেলে তাদের ওপর লাঠিচার্জ করা হয়েছে।
আখিলেশ আরও অভিযোগ করেন, উত্তর প্রদেশে একের পর এক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তার দাবি, সমাজবাদী পার্টির এক সমীক্ষায় দেখা গেছে, রাজ্যে ২০টিরও বেশি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তবে তিনি এ-ও অভিযোগ করেন যে, বিজেপির নেতাকর্মীরা জড়িত থাকায় কাউকে গ্রেফতার করা হয়নি। যদিও এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
আখিলেশ যাদব অভিযোগ করেন, সরকার সরকারি চাকরিতে নিয়োগ দিচ্ছে না, কারণ নিয়োগ দিলে সংরক্ষণ (রিজার্ভেশন) নীতি বাস্তবায়ন করতে হবে। তার মতে, সরকারি চাকরি দেওয়া হলে দুর্নীতির সুযোগও কমে যাবে।
বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের নিন্দা জানিয়ে তিনি বলেন, যারা যন্তর মন্তরে যেতে চান, তারা যেন সেখানে গিয়ে এই বার্তা দেন যে সমাজবাদী পার্টি তাদের পাশে রয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়ার আগে এসপি সাংসদ ডিম্পল যাদব বলেন, দেশের তরুণরা তাদের কথা বলতে চাইছেন, কিন্তু সরকার তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি নয়।
তিনি পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের আলোচনার আহ্বানের প্রসঙ্গ টেনে অভিযোগ করেন, শিক্ষার্থীসহ বিভিন্ন মহলের বারবার আহ্বান সত্ত্বেও সরকার তা উপেক্ষা করেছে।
ডিম্পল যাদব বলেন, সমাজবাদী পার্টি শিক্ষার্থীদের পাশে রয়েছে এবং তারা যন্তর মন্তর পর্যন্ত মিছিল করবে। তার অভিযোগ, দেশের পরীক্ষা ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে এবং এর কারণে শিক্ষার্থীরা চরম মানসিক চাপে রয়েছে।
এসপি সাংসদ জিয়া উর রহমান বলেন, তারা সংসদের ভেতরে শিক্ষার্থীদের দাবি তুলে ধরেছেন এবং সরকারকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, সোনম ওয়াংচুককে আন্দোলনস্থল থেকে জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়েছে এবং সংঘাতের বদলে সংলাপের আহ্বান জানান।
অন্যদিকে, এসপি সাংসদ ইকরা চৌধুরী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে বলেন, এই ঘটনার দায় সরকারকে নিতে হবে এবং শিক্ষামন্ত্রীর পদে থাকা উচিত নয়।
এছাড়া এসপি সাংসদ রাজীব কুমার রায় অভিযোগ করেন, প্রশ্নপত্র প্রস্তুত থেকে শুরু করে পরীক্ষা পরিচালনা পর্যন্ত পুরো প্রক্রিয়ায়ই অনিয়ম রয়েছে। তিনি বলেন, সমাজবাদী পার্টি আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে রয়েছে এবং এ ইস্যুতে সরকারের সমালোচনা অব্যাহত রাখবে।
সূত্র: এএনআই
কেএম
What's Your Reaction?