শিক্ষার্থীদের বাস চালুর দাবিতে প্রশাসনিক ভবনের সামনে চাকসুর অবস্থান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১০ টি ডাবল ডেকার বিআরটিসি বাস চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেতৃবৃন্দরা। সোমবার (১০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করে তারা। অবস্থান কর্মসূচি পালনের সময় চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস সুবিধা নেই। আমাদের দাবি ছিল শিক্ষার্থীদের জন্য ১০ টি ডাবল ডেকার বিআরটিসি বাস চালু করা। উপাচার্য স্যার আমাদের আশ্বাস দিয়েছেন আগামীকাল এ বিষয়ে বিআরটিসি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। তাই আগামীকাল পর্যন্ত আন্দোলন স্থগিত করেছি। দাবি আদায় না হলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে। আরও পড়ুন চবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা এক্সপো অবস্থান কর্মসূচিতে চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মোনায়েম শরীফসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এমএমআরআর/এসজেডএইচ/এএসএম

শিক্ষার্থীদের বাস চালুর দাবিতে প্রশাসনিক ভবনের সামনে চাকসুর অবস্থান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১০ টি ডাবল ডেকার বিআরটিসি বাস চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেতৃবৃন্দরা।

সোমবার (১০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

অবস্থান কর্মসূচি পালনের সময় চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস সুবিধা নেই। আমাদের দাবি ছিল শিক্ষার্থীদের জন্য ১০ টি ডাবল ডেকার বিআরটিসি বাস চালু করা। উপাচার্য স্যার আমাদের আশ্বাস দিয়েছেন আগামীকাল এ বিষয়ে বিআরটিসি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। তাই আগামীকাল পর্যন্ত আন্দোলন স্থগিত করেছি। দাবি আদায় না হলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।

অবস্থান কর্মসূচিতে চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মোনায়েম শরীফসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এমএমআরআর/এসজেডএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow