শিক্ষার্থীদের সঙ্গে শ্রেণিকক্ষে মনোযোগী এমপি মনিরুল হক চৌধুরী
কুমিল্লা সদর উপজেলার দিদার মডেল উচ্চ বিদ্যালয়। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় শিক্ষিক শামিমা নাসরিন সপ্তম শ্রেণির বাংলা ক্লাস নিচ্ছেন। হঠাৎ ক্লাসে হাজির হন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। বসে যান ছাত্রদের সঙ্গে, ক্লাস চলমান রাখতে বলেন শিক্ষককে। মনোযোগী ছাত্রের ন্যায় প্রায় আধা ঘণ্টা ক্লাসের লেকচার শুনেন তিনি।
শ্রেণিকক্ষে সংসদ সদস্যকে পেয়ে দারুণ খুশি শিক্ষার্থীরা। শিক্ষকও সাবলীল পাঠদানে ব্যস্ত ছিলেন। শ্রেণিকক্ষে বসে বিদ্যালয়ের পড়াশোনার মান, শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা শুনে সেগুলো সমাধানের বিষয়ে আশ্বস্ত করেন সংসদ সদস্য।
এ সময় শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মনিরুল হক চৌধুরী বিদ্যালয়ে একটি নতুন ভবন করে দেওয়ারও প্রতিশ্রুতি দেন।
সোমবার সকালে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন শেষে স্কুলের ক্লাসরুম পরিদর্শনে যান সংসদ সদস্য। দেশব্যাপী হাম-রুবেলার টিকাদান কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল হক চৌধুরী।
শিক্ষিক শামিমা নাসরিন বলেন, সপ্তম শ্রেণির বাংলা প্রথমপত্রের কাজী নজরুল ইসলামের লেখা ‘কুলি মজুর
কুমিল্লা সদর উপজেলার দিদার মডেল উচ্চ বিদ্যালয়। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় শিক্ষিক শামিমা নাসরিন সপ্তম শ্রেণির বাংলা ক্লাস নিচ্ছেন। হঠাৎ ক্লাসে হাজির হন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। বসে যান ছাত্রদের সঙ্গে, ক্লাস চলমান রাখতে বলেন শিক্ষককে। মনোযোগী ছাত্রের ন্যায় প্রায় আধা ঘণ্টা ক্লাসের লেকচার শুনেন তিনি।
শ্রেণিকক্ষে সংসদ সদস্যকে পেয়ে দারুণ খুশি শিক্ষার্থীরা। শিক্ষকও সাবলীল পাঠদানে ব্যস্ত ছিলেন। শ্রেণিকক্ষে বসে বিদ্যালয়ের পড়াশোনার মান, শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা শুনে সেগুলো সমাধানের বিষয়ে আশ্বস্ত করেন সংসদ সদস্য।
এ সময় শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মনিরুল হক চৌধুরী বিদ্যালয়ে একটি নতুন ভবন করে দেওয়ারও প্রতিশ্রুতি দেন।
সোমবার সকালে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন শেষে স্কুলের ক্লাসরুম পরিদর্শনে যান সংসদ সদস্য। দেশব্যাপী হাম-রুবেলার টিকাদান কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল হক চৌধুরী।
শিক্ষিক শামিমা নাসরিন বলেন, সপ্তম শ্রেণির বাংলা প্রথমপত্রের কাজী নজরুল ইসলামের লেখা ‘কুলি মজুর’ কবিতাটি পড়াচ্ছিলাম। এ সময় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী শ্রেণিকক্ষে আসেন। আমি খুবই আনন্দ ও আন্তরিকতার সঙ্গে ক্লাস নিয়েছি। একজন বর্ষীয়ান রাজনীতিবিদ ও সংসদ সদস্য আমার সামনে বসা, এটা আমার জন্য খুবই আনন্দের ছিল। আমার শিক্ষার্থীদের সবার চোখেমুখে নতুন সম্ভাবনা দেখতে পেয়েছি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা সংসদ সদস্যের সামনে দাঁড়িয়ে হাসিমুখে কুলি মজুর কবিতার ভাবার্থ তুলে ধরেছে। তিনি শিক্ষার্থীদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। পাঠদানের মান নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন।
সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, আমাদের ছেলে-মেয়েদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে হলে তাদের ভেতরে শিক্ষার আনন্দটা জাগাতে হবে। তাহলে তারা স্কুল ফাঁকি দেবে না, পড়াশোনায় অমনোযোগী হবে না। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও যোগ্যতাসম্পন্ন শিক্ষক দিয়ে পরিচালনা করতে হবে।
এ সময় তিনি নিজেও কুলি মজুর কবিতার ভাবার্থ সব শিক্ষার্থীদের মাঝে আলোচনা করেন।