শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শিবলী সাদিক ওএসডি

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা) আব্দুল্লাহ শিবলী সাদিককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব সালমা হাসনায়েন। আরও পড়ুন এনটিআরসিএ নয়, ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ! আদেশে বলা হয়, বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিককে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে সংযুক্তি প্রদান সংক্রান্ত অফিস আদেশটি বাতিল করা হলো এবং তথ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হলো। এএএইচ/ইএ

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শিবলী সাদিক ওএসডি

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা) আব্দুল্লাহ শিবলী সাদিককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব সালমা হাসনায়েন।

আদেশে বলা হয়, বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিককে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে সংযুক্তি প্রদান সংক্রান্ত অফিস আদেশটি বাতিল করা হলো এবং তথ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হলো।

এএএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow