শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণ, বিএনপি নেতা বহিষ্কার 

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে সংঘর্ষ এবং নারী শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগে এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কার আকবর আলী বিএনপি জয়নগর ইউনিয়ন শাখার সহসভাপতি। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আকবর আলীকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এতে আরও বলা হয়, রাজশাহীর দুর্গাপুরে কলেজ ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় একজন শিক্ষিকার সঙ্গে অসদাচরণ এবং সহিংস পরিস্থিতি সৃষ্টির বিষয়টি দল অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। এ ধরনের কর্মকাণ্ড বিএনপির নীতি ও আদর্শের পরিপন্থি এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে কোনো নেতাকর্মী এ ধরনের শৃঙ্খলাভঙ্গ বা সহিংস কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধেও একই ধরনের কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে, সম্প্রতি দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে বিএনপি নেতাকর্মী ও শি

শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণ, বিএনপি নেতা বহিষ্কার 

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে সংঘর্ষ এবং নারী শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগে এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কার আকবর আলী বিএনপি জয়নগর ইউনিয়ন শাখার সহসভাপতি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আকবর আলীকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও বলা হয়, রাজশাহীর দুর্গাপুরে কলেজ ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় একজন শিক্ষিকার সঙ্গে অসদাচরণ এবং সহিংস পরিস্থিতি সৃষ্টির বিষয়টি দল অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। এ ধরনের কর্মকাণ্ড বিএনপির নীতি ও আদর্শের পরিপন্থি এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে কোনো নেতাকর্মী এ ধরনের শৃঙ্খলাভঙ্গ বা সহিংস কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধেও একই ধরনের কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, সম্প্রতি দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে বিএনপি নেতাকর্মী ও শিক্ষকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কলেজের অধ্যক্ষসহ একাধিক শিক্ষক ও কর্মচারী আহত হন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow