শিগগিরই নিজেদের উদ্ভাবিত পারমাণবিক সাফল্য উন্মোচন করবে ইরান

ইসলামি বিপ্লব বিজয়ের বার্ষিকী হিসাবে পালিত ‘দশে ফজর’ উপলক্ষে আগামী কয়েক দিনের মধ্যেই ২০টির বেশি নতুন পারমাণবিক সাফল্য উন্মোচনের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইসলামি এ তথ্য নিশ্চিত করেছেন।  মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) ইরানি সংবাদসংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  এক সাক্ষাৎকারে মোহাম্মদ ইসলামি বলেন, নতুন এসব পারমাণবিক অর্জনের মধ্যে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ এবং শিল্প খাতে পারমাণবিক প্রযুক্তির ব্যবহার অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, এগুলো সবই বিজ্ঞানের ক্ষেত্রভিত্তিক উদ্ভাবন, যা ইরানের জনগণের জীবনমান উন্নয়নে কাজে লাগানো হবে। তিনি জানান, উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে ত্বকের ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত একটি নতুন রেডিওফার্মাসিউটিক্যাল উৎপাদন। এই ওষুধটি সফলভাবে ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করেছে এবং বর্তমানে জাতীয় চিকিৎসা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ইরান বিশ্বের শীর্ষ কয়েকটি দেশের কাতারে জায়গা করে নিয়েছে বলে দাবি করেন তিনি। স্বাস্থ্য খাতে আরও অগ্রগতির কথা তুলে ধরে ভাইস প্রেসিডেন্ট জানান, দেশে ইত

শিগগিরই নিজেদের উদ্ভাবিত পারমাণবিক সাফল্য উন্মোচন করবে ইরান

ইসলামি বিপ্লব বিজয়ের বার্ষিকী হিসাবে পালিত ‘দশে ফজর’ উপলক্ষে আগামী কয়েক দিনের মধ্যেই ২০টির বেশি নতুন পারমাণবিক সাফল্য উন্মোচনের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইসলামি এ তথ্য নিশ্চিত করেছেন। 

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) ইরানি সংবাদসংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এক সাক্ষাৎকারে মোহাম্মদ ইসলামি বলেন, নতুন এসব পারমাণবিক অর্জনের মধ্যে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ এবং শিল্প খাতে পারমাণবিক প্রযুক্তির ব্যবহার অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, এগুলো সবই বিজ্ঞানের ক্ষেত্রভিত্তিক উদ্ভাবন, যা ইরানের জনগণের জীবনমান উন্নয়নে কাজে লাগানো হবে।

তিনি জানান, উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে ত্বকের ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত একটি নতুন রেডিওফার্মাসিউটিক্যাল উৎপাদন। এই ওষুধটি সফলভাবে ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করেছে এবং বর্তমানে জাতীয় চিকিৎসা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ইরান বিশ্বের শীর্ষ কয়েকটি দেশের কাতারে জায়গা করে নিয়েছে বলে দাবি করেন তিনি।

স্বাস্থ্য খাতে আরও অগ্রগতির কথা তুলে ধরে ভাইস প্রেসিডেন্ট জানান, দেশে ইতোমধ্যে কোল্ড প্লাজমা-ভিত্তিক ক্ষত চিকিৎসা ক্লিনিক চালু করা হয়েছে। এখন পর্যন্ত সারা দেশে ১২টি ক্লিনিক স্থাপন করা হয়েছে এবং শিগগিরই আরও নতুন ক্লিনিক চালুর পরিকল্পনা রয়েছে।

এছাড়া পারমাণবিক প্রযুক্তিসংশ্লিষ্ট কোয়ান্টাম বিজ্ঞান, লেজার প্রযুক্তি এবং ডিউটেরিয়াম প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতির কথাও জানান তিনি। এসব প্রযুক্তিকে ভবিষ্যতমুখী উদ্ভাবন হিসেবে উল্লেখ করে ইসলামি বলেন, এর মাধ্যমে বৈজ্ঞানিক গবেষণায় ইরান অগ্রণী অবস্থানে রয়েছে।

শিল্প ও পরিবেশখাতে পারমাণবিক প্রযুক্তির নতুন সাফল্যগুলো ধাপে ধাপে প্রকাশ করা হবে বলেও জানান ইরানের ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, জাতীয় উন্নয়ন ও জনকল্যাণে পারমাণবিক বিজ্ঞান ব্যবহারে ইরানের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow