‘শিগগির ভয়ংকর অস্ত্র উন্মোচন করবে ইরান’
ইরান খুব শিগগিরই এমন একটি অস্ত্র উন্মোচন করবে, যা শত্রুপক্ষের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হবে। এমন দাবি করেছেন দেশটির নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি। খবর প্রেসটিভির। বুধবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, অতি দ্রুত আমরা এমন একটি অস্ত্র সামনে আনব, যাকে শত্রুরা গভীরভাবে ভয় পায়। তিনি ইঙ্গিত দেন, অস্ত্রটি শত্রুপক্ষের কাছাকাছিই অবস্থান করছে। শাহরাম ইরানি দাবি করেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক হামলায় দ্রুত সাফল্য পাবে, শত্রুপক্ষের এমন ধারণা এখন সামরিক মহলে হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, ইরানের নৌবাহিনী পাল্টা অভিযানে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে নির্দিষ্ট সময়ের জন্য ওই রণতরী থেকে বিমান উড্ডয়ন ও আকাশ অভিযান ব্যাহত হয়েছে বলে দাবি করেন তিনি। ইরানি এই কমান্ডারের ভাষ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর দেশটির সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে শতাধিক পাল্টা হামলা চালিয়েছে। তবে এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইরান খুব শিগগিরই এমন একটি অস্ত্র উন্মোচন করবে, যা শত্রুপক্ষের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হবে। এমন দাবি করেছেন দেশটির নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি। খবর প্রেসটিভির।
বুধবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, অতি দ্রুত আমরা এমন একটি অস্ত্র সামনে আনব, যাকে শত্রুরা গভীরভাবে ভয় পায়।
তিনি ইঙ্গিত দেন, অস্ত্রটি শত্রুপক্ষের কাছাকাছিই অবস্থান করছে।
শাহরাম ইরানি দাবি করেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক হামলায় দ্রুত সাফল্য পাবে, শত্রুপক্ষের এমন ধারণা এখন সামরিক মহলে হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, ইরানের নৌবাহিনী পাল্টা অভিযানে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে নির্দিষ্ট সময়ের জন্য ওই রণতরী থেকে বিমান উড্ডয়ন ও আকাশ অভিযান ব্যাহত হয়েছে বলে দাবি করেন তিনি।
ইরানি এই কমান্ডারের ভাষ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর দেশটির সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে শতাধিক পাল্টা হামলা চালিয়েছে।
তবে এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
What's Your Reaction?