শিবগঞ্জে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনি, নিহত ১

শিবগঞ্জে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে নিহত ১ (বগুড়া) বগুড়ার শিবগঞ্জে সিঁধ কেটে ঘরে ঢুকে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে সেলিম ফকির (৩৬) নামে এক সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেলিম ফকির কাহালু উপজেলার পিলকুঞ্জ গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। পুলিশের তথ্যমতে, সেলিমের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও দস্যুতাসহ বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে তিনজনের একটি সশস্ত্র ডাকাত দল সিঁধ কেটে ছাতুয়া গ্রামের গোপাল চন্দ্রের বাড়িতে প্রবেশ করে। তারা ঘরের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। ডাকাতরা চলে যাওয়ার সময় পরিবারের সদস্যদের চিৎকারে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করে। এ সময় দু’জন পালিয়ে যেতে সক্ষম হলেও সেলিমকে ধরে ফেলে উত্তেজিত জনতা। ঘটনাস্থলেই গণপিটুনিতে তার মৃত্যু হয়। লুটপাটের শিকার পূর্ণিমা সাহা জানান, ডাকাতরা অত্যন্ত বেপরোয়া ছিল। তিনি বলেন , সিঁধ কেটে দুজন ঘরে ঢুকে আমাকে ও আমার শিশুসন্তানকে চাকু ধরে জিম্মি করে ফেলে। তারা আলমারি ভেঙে প্রায় সাড়ে

শিবগঞ্জে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনি, নিহত ১

শিবগঞ্জে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে নিহত ১ (বগুড়া) বগুড়ার শিবগঞ্জে সিঁধ কেটে ঘরে ঢুকে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে সেলিম ফকির (৩৬) নামে এক সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছেন।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেলিম ফকির কাহালু উপজেলার পিলকুঞ্জ গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। পুলিশের তথ্যমতে, সেলিমের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও দস্যুতাসহ বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে তিনজনের একটি সশস্ত্র ডাকাত দল সিঁধ কেটে ছাতুয়া গ্রামের গোপাল চন্দ্রের বাড়িতে প্রবেশ করে।

তারা ঘরের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। ডাকাতরা চলে যাওয়ার সময় পরিবারের সদস্যদের চিৎকারে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করে। এ সময় দু’জন পালিয়ে যেতে সক্ষম হলেও সেলিমকে ধরে ফেলে উত্তেজিত জনতা। ঘটনাস্থলেই গণপিটুনিতে তার মৃত্যু হয়।

লুটপাটের শিকার পূর্ণিমা সাহা জানান, ডাকাতরা অত্যন্ত বেপরোয়া ছিল। তিনি বলেন , সিঁধ কেটে দুজন ঘরে ঢুকে আমাকে ও আমার শিশুসন্তানকে চাকু ধরে জিম্মি করে ফেলে। তারা আলমারি ভেঙে প্রায় সাড়ে তিন লাখ টাকা ও আট ভরি স্বর্ণালংকার লুট করে।

এমনকি আমার কানে ও গলায় থাকা গয়নাগুলোও ছিনিয়ে নেয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, নিহত সেলিম ফকির পুলিশের তালিকাভুক্ত একজন পেশাদার অপরাধী। তিনি আরও বলেন, নিহত ব্যক্তির বিরুদ্ধে শিবগঞ্জ, কাহালু ও দুপচাঁচিয়া থানায় মোট ৯টি মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত পালিয়ে যাওয়া অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow