শিবিরের কেন্দ্রীয় কমিটিতে রাবির ৫ শিক্ষার্থী

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। কমিটির অফিস সম্পাদক পদে আজিজুর রহমান আজাদ, ফাউন্ডেশন সম্পাদক পদে আব্দুল মোহাইমিন, সমাজসেবা সম্পাদক পদে মোস্তাকুর রহমান জাহিদ দায়িত্ব পেয়েছেন। এছাড়া কেন্দ্রীয় কার্যকরী পরিষদে দায়িত্ব পালন করবেন ইমরান নাজির ও মুজাহিদ ফয়সাল। নতুন এই কেন্দ্রীয় নেতাদের শপথ বাক্য পাঠ করান শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। ৩০ সদস্যবিশিষ্ট সম্পাদকীয় কমিটিতে অফিস সম্পাদক হয়েছেন আজিজুর রহমান আজাদ। তিনি রাবির ম্যানেজমেন্ট বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। রাবি শাখার সাবেক সভাপতি ছিলেন। ফাউন্ডেশন সম্পাদক পদে আব্দুল মোহাইমিন। তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। রাবি শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। সমাজসেবা সম্পাদক পদে মোস্তাকুর রহমান জাহিদ। তিনি অ্যাগ্রিকালচার অ্যান্ড এগ্রোনমি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। রা

শিবিরের কেন্দ্রীয় কমিটিতে রাবির ৫ শিক্ষার্থী

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়।

কমিটির অফিস সম্পাদক পদে আজিজুর রহমান আজাদ, ফাউন্ডেশন সম্পাদক পদে আব্দুল মোহাইমিন, সমাজসেবা সম্পাদক পদে মোস্তাকুর রহমান জাহিদ দায়িত্ব পেয়েছেন। এছাড়া কেন্দ্রীয় কার্যকরী পরিষদে দায়িত্ব পালন করবেন ইমরান নাজির ও মুজাহিদ ফয়সাল।

নতুন এই কেন্দ্রীয় নেতাদের শপথ বাক্য পাঠ করান শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

৩০ সদস্যবিশিষ্ট সম্পাদকীয় কমিটিতে অফিস সম্পাদক হয়েছেন আজিজুর রহমান আজাদ। তিনি রাবির ম্যানেজমেন্ট বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। রাবি শাখার সাবেক সভাপতি ছিলেন। ফাউন্ডেশন সম্পাদক পদে আব্দুল মোহাইমিন। তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। রাবি শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। সমাজসেবা সম্পাদক পদে মোস্তাকুর রহমান জাহিদ। তিনি অ্যাগ্রিকালচার অ্যান্ড এগ্রোনমি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। রাবি শাখা ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি ও বর্তমান রাকসু ভিপি।

এছাড়া কেন্দ্রীয় কার্যকরী পরিষদে দায়িত্ব পালন করবেন ইমরান নাজির ও মুজাহিদ ফয়সাল। ইমরান নাজির বাংলা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি রাবি শাখার সাবেক অফিস সম্পাদক ছিলেন বর্তমান রাজশাহী মহানগর শিবিরের সভাপতি। মুজাহিদ ফয়সাল ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। বর্তমানে রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করছেন।

মনির হোসেন মাহিন/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow