শিবিরের কেন্দ্রীয় কমিটিতে ইবির তিন নেতা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এতে জায়গা পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ আবু মুসা ও মাহামুদুল হাসান এবং বর্তমান সভাপতি ইউসুফ আলী। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় কার্যকারী পরিষদ-২০২৬ এর অধিবেশনে তারা এ দায়িত্ব পান। জানা গেছে, কেন্দ্রীয় কার্যকারী পরিষদ-২০২৬ গঠনের লক্ষ্যে গত ২৩ ফেব্রুয়ারি সারাদেশের সব সদস্যদের ভোট গ্রহণ করা হয়। ভোটের ফলাফল অনুযায়ী ২৪শে ফেব্রুয়ারি কার্যকারী পরিষদ গঠন করা হয়৷ এ পরিষদের অন্তর্ভুক্ত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা শিবিরের সাবেক সভাপতি হাফেজ আবু মুসা ও মাহামুদুল হাসান এবং বর্তমান সভাপতি ইউসুফ আলী। এদিকে, কার্যকারী পরিষদের সদস্যদের মধ্যে থেকেই গঠন করা হয় পূর্ণাঙ্গ সেক্রেটারিয়েট বডি। এতে কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ আবু মুসা। একইসঙ্গে কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহামুদুল হাসান। উল্লেখ্য, ২০২৪-২৫ সেশনে হাফেজ আবু মুসা এবং ২০২৫-২৬ সেশনে মাহামুদুল হাসান ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন

শিবিরের কেন্দ্রীয় কমিটিতে ইবির তিন নেতা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এতে জায়গা পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ আবু মুসা ও মাহামুদুল হাসান এবং বর্তমান সভাপতি ইউসুফ আলী। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় কার্যকারী পরিষদ-২০২৬ এর অধিবেশনে তারা এ দায়িত্ব পান।

জানা গেছে, কেন্দ্রীয় কার্যকারী পরিষদ-২০২৬ গঠনের লক্ষ্যে গত ২৩ ফেব্রুয়ারি সারাদেশের সব সদস্যদের ভোট গ্রহণ করা হয়। ভোটের ফলাফল অনুযায়ী ২৪শে ফেব্রুয়ারি কার্যকারী পরিষদ গঠন করা হয়৷ এ পরিষদের অন্তর্ভুক্ত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা শিবিরের সাবেক সভাপতি হাফেজ আবু মুসা ও মাহামুদুল হাসান এবং বর্তমান সভাপতি ইউসুফ আলী।

এদিকে, কার্যকারী পরিষদের সদস্যদের মধ্যে থেকেই গঠন করা হয় পূর্ণাঙ্গ সেক্রেটারিয়েট বডি। এতে কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ আবু মুসা। একইসঙ্গে কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহামুদুল হাসান।

উল্লেখ্য, ২০২৪-২৫ সেশনে হাফেজ আবু মুসা এবং ২০২৫-২৬ সেশনে মাহামুদুল হাসান ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

ইরফান উল্লাহ/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow