শিল্পী সমিতির নির্বাচনে হারলেও অনুদান কমিটিতে স্থান পেলেন মুক্তি
একসময় ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন রুমানা ইসলাম মুক্তি। বড়পর্দায় এখন আর নিয়মিত দেখা না গেলেও চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন তিনি। এবার সরকারি চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য হিসেবে নতুন দায়িত্ব পেলেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার (৯ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোছা. শারমিন আখতার সই করা এক প্রজ্ঞাপনে ২০২৫-২৬ অর্থবছরের সরকারি অনুদানের চলচ্চিত্র নির্বাচন কমিটি পুনর্গঠনের তথ্য জানানো হয়। নতুন এই কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে রুমানা ইসলাম মুক্তিকে। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মুক্তি। তবে নির্বাচনে জয়ী হতে পারেননি তিনি। নির্বাচনে পরাজয়ের অল্প সময়ের মধ্যেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই কমিটিতে দায়িত্ব পাওয়ায় বিষয়টি চলচ্চিত্র অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। আরও পড়ুন ‘জীবনের চেয়ে কোনো খেলা বড় নয়’, বললেন অপূর্ব প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে সভাপতি এবং যুগ্মসচিব (চলচ্চিত্র)কে সদস্য সচিব করে ১১ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে
একসময় ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন রুমানা ইসলাম মুক্তি। বড়পর্দায় এখন আর নিয়মিত দেখা না গেলেও চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন তিনি। এবার সরকারি চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য হিসেবে নতুন দায়িত্ব পেলেন এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (৯ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোছা. শারমিন আখতার সই করা এক প্রজ্ঞাপনে ২০২৫-২৬ অর্থবছরের সরকারি অনুদানের চলচ্চিত্র নির্বাচন কমিটি পুনর্গঠনের তথ্য জানানো হয়। নতুন এই কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে রুমানা ইসলাম মুক্তিকে।
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মুক্তি। তবে নির্বাচনে জয়ী হতে পারেননি তিনি। নির্বাচনে পরাজয়ের অল্প সময়ের মধ্যেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই কমিটিতে দায়িত্ব পাওয়ায় বিষয়টি চলচ্চিত্র অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে সভাপতি এবং যুগ্মসচিব (চলচ্চিত্র)কে সদস্য সচিব করে ১১ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী, প্রধান উপদেষ্টার তথ্য ও সম্প্রচারবিষয়ক দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, প্রযোজক সরদার সানিয়াত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল।
সরকারি অনুদান প্রদান নীতিমালা ২০২৫ (সংশোধিত) অনুযায়ী, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান বাছাই কমিটির সুপারিশ ও পর্যালোচনার ভিত্তিতে ২০২৫-২৬ অর্থবছরে কোন কোন চলচ্চিত্র সরকারি অনুদান পাবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই কমিটি।
রুমানা ইসলাম মুক্তির চলচ্চিত্রে অভিষেক হয়েছিল প্রখ্যাত নির্মাতা গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমার মাধ্যমে। ছবিতে ‘গোপী’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। পরে ‘চাঁদের আলো’সহ একাধিক সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পান।
এমআই/এমএমএফ
What's Your Reaction?

