শিশুকে লিচু খাওয়ানোর প্রলোভন দিয়ে ধর্ষণ, কিশোর গ্রেপ্তার
রাজধানীর ডেমরায় ৬ বছর বয়সী এক শিশু কন্যাকে লিচু খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মোস্তাকিন (১৭) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ মে) বিকেলে আদালত ওই কিশোরকে গাজীপুরের কিশোর উন্নয়ন শোধনালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর আগে, মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাতে ডেমরার বাঁশেরপুল আমিনবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করে ডেমরা থানা পুলিশ। অভিযুক্ত মোস্তাকিন ওই এলাকার ৪৫৫/২ নম্বর বাসার ভাড়াটিয়া মো. আনোয়ার হোসেনের ছেলে। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্বপরিচিত হওয়ায় ভুক্তভোগী শিশু ও তার ছোট ভাই প্রায়ই অভিযুক্ত মোস্তাকিনের কক্ষে যাতায়াত করত। এই সুযোগে গত ১৮ মে রাত সাড়ে ১০টার দিকে মোস্তাকিন লিচু দেওয়ার কথা বলে কৌশলে শিশুটিকে তার ভাইসহ নিজের কক্ষে নিয়ে যায়। পরে ভাইকে অন্য কক্ষে খেলনা দিয়ে ব্যস্ত রেখে, শিশুটিকে আলাদা কক্ষে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির কান্নাকাটি শুনে তার ভাই ওই কক্ষে গিয়ে মোস্তাকিনকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে সন্তানদের কান্নার শব্দ পেয়ে তাদের মা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করেন এবং ঘটনার বিস্তারিত
রাজধানীর ডেমরায় ৬ বছর বয়সী এক শিশু কন্যাকে লিচু খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মোস্তাকিন (১৭) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ মে) বিকেলে আদালত ওই কিশোরকে গাজীপুরের কিশোর উন্নয়ন শোধনালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এর আগে, মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাতে ডেমরার বাঁশেরপুল আমিনবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করে ডেমরা থানা পুলিশ। অভিযুক্ত মোস্তাকিন ওই এলাকার ৪৫৫/২ নম্বর বাসার ভাড়াটিয়া মো. আনোয়ার হোসেনের ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্বপরিচিত হওয়ায় ভুক্তভোগী শিশু ও তার ছোট ভাই প্রায়ই অভিযুক্ত মোস্তাকিনের কক্ষে যাতায়াত করত। এই সুযোগে গত ১৮ মে রাত সাড়ে ১০টার দিকে মোস্তাকিন লিচু দেওয়ার কথা বলে কৌশলে শিশুটিকে তার ভাইসহ নিজের কক্ষে নিয়ে যায়। পরে ভাইকে অন্য কক্ষে খেলনা দিয়ে ব্যস্ত রেখে, শিশুটিকে আলাদা কক্ষে নিয়ে ধর্ষণ করে।
একপর্যায়ে শিশুটির কান্নাকাটি শুনে তার ভাই ওই কক্ষে গিয়ে মোস্তাকিনকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে সন্তানদের কান্নার শব্দ পেয়ে তাদের মা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করেন এবং ঘটনার বিস্তারিত জানতে পারেন। ঘটনার সময় শিশুটির বাবা অটোরিকশা চালাতে বাইরে ছিলেন এবং মা বিশেষ প্রয়োজনে পাশের দোকানে গিয়েছিলেন।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা তাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরদিন ১৯ মে বিকেলে স্থানীয় উত্তেজিত জনতা অভিযুক্ত মোস্তাকিনকে এলাকায় দেখতে পেয়ে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে ডেমরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং প্রাথমিক চিকিৎসা শেষে গ্রেপ্তার দেখায়।
ওসি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মঙ্গলবার রাতেই ডেমরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এদিকে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বুধবার বিকেলে আইনি প্রক্রিয়া শেষে আদালত আসামিকে কিশোর শোধনালয়ে পাঠানোর আদেশ দেন।
What's Your Reaction?