শিশুকে সিটে বসাতে না পেরে বাতিল হলো ফ্লাইট, ভোগান্তিতে যাত্রীরা
দরজা বন্ধ হয়ে গেছে। যাত্রীরা যার যার আসনে বসে পড়েছেন। রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছে প্লেন। ঠিক তখন কেবিন ক্রুদের চোখে পড়ে, একটি শিশু নিজের সিটে দাঁড়িয়ে আছে। সিটবেল্ট পরতে রাজি নয় সে। শিশুটিকে সিটে বসিয়ে বেল্ট পরানোর যথাসাধ্য চেষ্টা করেন তার অভিভাবক ও কেবিন ক্রুরা। কিন্তু কোনোভাবেই তাকে বসানো গেল না। আর তাই প্লেনও আকাশে উড়তে পারল না। শেষ পর্যন্ত বাতিল করতে হয় পুরো ফ্লাইট। ফলে সারারাত বিমানবন্দরের শহরেই আটকে থাকতে হয়েছে অভিভাবকসহ অন্য যাত্রীদেরও। আরও পড়ুন ‘মরলে একসঙ্গে মরব’ / প্লেনের জানালা ভেঙে ছিটকে যাচ্ছিলেন স্বামী, পা ধরে বাঁচালেন স্ত্রী সম্প্রতি ঘটনাটি ঘটেছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ভিক্টোরিয়া থেকে টরন্টোগামী পোর্টার এয়ারলাইনসের একটি ফ্লাইটে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) ফ্লাইটটি বাতিল করা হয়। এয়ারলাইনসের এক মুখপাত্রের বরাতে সিটিভি নিউজ জানিয়েছে, ভিক্টোরিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্লেনটি টার্মিনাল ছেড়ে রানওয়ের দিকে যাচ্ছিল। এর মধ্যে হঠাৎ কেবিন ক্রুরা দেখতে পান, একটি ছোট শিশু নিজের আসনে দাঁড়িয়ে আছে। শিশুটি সিটবেল্ট পরতে রাজি হচ্ছিল না। তার অভিভাবক এবং কেবিন ক্রুরা একসঙ্গে চে
দরজা বন্ধ হয়ে গেছে। যাত্রীরা যার যার আসনে বসে পড়েছেন। রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছে প্লেন। ঠিক তখন কেবিন ক্রুদের চোখে পড়ে, একটি শিশু নিজের সিটে দাঁড়িয়ে আছে। সিটবেল্ট পরতে রাজি নয় সে।
শিশুটিকে সিটে বসিয়ে বেল্ট পরানোর যথাসাধ্য চেষ্টা করেন তার অভিভাবক ও কেবিন ক্রুরা। কিন্তু কোনোভাবেই তাকে বসানো গেল না।
আর তাই প্লেনও আকাশে উড়তে পারল না। শেষ পর্যন্ত বাতিল করতে হয় পুরো ফ্লাইট। ফলে সারারাত বিমানবন্দরের শহরেই আটকে থাকতে হয়েছে অভিভাবকসহ অন্য যাত্রীদেরও।
সম্প্রতি ঘটনাটি ঘটেছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ভিক্টোরিয়া থেকে টরন্টোগামী পোর্টার এয়ারলাইনসের একটি ফ্লাইটে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) ফ্লাইটটি বাতিল করা হয়।
এয়ারলাইনসের এক মুখপাত্রের বরাতে সিটিভি নিউজ জানিয়েছে, ভিক্টোরিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্লেনটি টার্মিনাল ছেড়ে রানওয়ের দিকে যাচ্ছিল।
এর মধ্যে হঠাৎ কেবিন ক্রুরা দেখতে পান, একটি ছোট শিশু নিজের আসনে দাঁড়িয়ে আছে। শিশুটি সিটবেল্ট পরতে রাজি হচ্ছিল না।
তার অভিভাবক এবং কেবিন ক্রুরা একসঙ্গে চেষ্টা করেও শিশুটিকে সিটে বসিয়ে সিটবেল্ট পরাতে পারেননি।
এ অবস্থায় প্লেন উড্ডয়ন করা নিরাপদ নয় বলে সিদ্ধান্ত নেন ক্রুরা। ফলে প্লেন আবার টার্মিনালে ফিরে আসে।
নামিয়ে দেওয়া হয় শিশু ও অভিভাবককে
পোর্টার এয়ারলাইনস জানিয়েছে, নিরাপত্তার কারণে শিশু ও তার অভিভাবককে প্লেন থেকে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এক বিবৃতিতে এয়ারলাইনসটি জানায়, একটি ছোট শিশু সিটে দাঁড়িয়ে ছিল এবং সিটবেল্ট পরতে চাইছিল না।এ অবস্থায় প্লেন নিরাপদে উড্ডয়ন করতে পারত না। তাই ক্রুরা টার্মিনালে ফিরে গিয়ে যাত্রীদের প্লেন থেকে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
কিন্তু সমস্যা সেখানেও শেষ হয়নি। শিশু ও তার অভিভাবককে তাদের মালপত্রসহ প্লেন থেকে নামিয়ে দিতে কিছুটা সময় লাগে।
এর পাশাপাশি, নতুন করে ফ্লাইট পরিকল্পনা তৈরি করা এবং প্রয়োজনীয় কাগজপত্রের কাজও করতে হয়।
সব মিলিয়ে সময় গড়িয়ে যায় স্থানীয় সময় রাত সাড়ে ১২টা পর্যন্ত। ততক্ষণে ভিক্টোরিয়া বিমানবন্দরের রানওয়ে রাতের জন্য বন্ধ হয়ে যায়।
রাত কাটাতে হলো ভিক্টোরিয়ায়
রানওয়ে বন্ধ হয়ে যাওয়ায় পোর্টার এয়ারলাইনসের পিডি৪৪৪ ফ্লাইটটি আর সেদিন উড়তে পারেনি। ফলে ফ্লাইটের যাত্রীদের রাতটি ভিক্টোরিয়ায় কাটাতে হয়।
এ ঘটনার জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে পোর্টার এয়ারলাইনস। অন্য যাত্রীদের ওপর এ ঘটনার প্রভাবের জন্যও ক্ষমা চেয়েছে তারা।
এয়ারলাইনস জানিয়েছে, যাত্রীরা পরের দিন একটি ফ্লাইটে গন্তব্যে যেতে পারবেন।
সূত্র: সিটিভি নিউজ
কেএএ/
What's Your Reaction?


